পান্না-সবুজ স্কাল্পচারাল গাউনে তাক লাগালেন কৃতি
শেয়ার করুন
ফলো করুন

আধুনিকতা আর রাজকীয় আভিজাত্যের নিখুঁত মেলবন্ধনে সম্প্রতি তাক লাগালেন কৃতি শ্যানন। ৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এর রেড কার্পেটে ঝলমলে তারকাদের ভিড়ে তাঁর লুক ছিল একেবারেই আলাদা। রেড কার্পেট হোক বা সাধারণ দিন এই তারকা জানেন কীভাবে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হয়। রইল বিস্তারিত...

১/৭
ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি স্কাল্পচারাল বা ভাস্কর্যধর্মী গাউন পরেছেন তিনি।

বিজ্ঞাপন
২/৭
এই পান্না সবুজ গাউনে একনজরে তাঁকে মনে হচ্ছে যেন এক জলজ দেবী। অরগাঞ্জা ফেব্রিকে তৈরি এই পোশাকের ফিটেড বডিস আর ভাস্কর্যপ্রাণিত কাট তাঁকে দিয়েছে অনন্য আবেদন।

৩/৭

টপে বিডেড কোরসেট আর বটমের অংশে আকর্ষণীয় ঢেউ খেলানো টেক্সচার—সব মিলিয়ে পোশাকটি যেন এক শিল্পকর্ম।

৪/৭
গাউনের স্ট্র্যাপলেস ডিজাইনও কৃতির গঠনকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

৫/৭
নিজের সাবলীল স্টাইল বজায় রেখে এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন মিনিমাল অলংকার।

৬/৭
লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারির পান্না-হীরার চোকারটি গাউনের রঙের সঙ্গে পুরোপুরি মানিয়ে গিয়েছে। দুই হাতে শোভা পাচ্ছে স্টেটমেন্ট আংটি।

৭/৭
অভিনেত্রী মেকআপে রেখেছেন প্রাকৃতিক ছোঁয়া। লেন্স পরা চোখে কাজল, গালে হালকা ব্লাশ অন আর গ্লসি ন্যুড লিপকালারে সেজেছেন এই সুন্দরী। সবশেষে স্লিক হেয়ার বানে লুক হয়েছে সম্পূর্ণ।

ছবি: কৃতির ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন