অল ব্ল্যাক বোল্ড লুকে প্যারিস ফ্যাশন উইক মাতালেন জ্যাকুলিন ফার্নান্দেজ
শেয়ার করুন
ফলো করুন

পোশাকের আবেদন

এই ইভেন্টে জ্যাকুলিন বেছে নেন এক দীর্ঘ, কালো গাউন। গাউনের প্লাঞ্জিং গভীর নেকলাইন তাঁর লুককে দিয়েছে এক সাহসী ছোঁয়া। পুরো ড্রেসটি ছিল ফিটেড, লম্বা হাতা আর ঝকঝকে জুয়েল ব্রোচ দিয়ে কোমরে রুচড ডিটেইল, যা বাড়িয়েছে আভিজাত্যে। স্কার্টের নিচের দিকটা নেমে গেছে ট্রেনের মতো, যা তৈরি করেছে এক রাজকীয় সিলুয়েট।

জুয়েলারি ও অ্যাকসেসরিজ

ফ্যাশনেবল পোশাকের সঙ্গে জ্যাকুলিন বেছে নেন বড় আকারের মেটালিক হুপ ইয়াররিংস। মিনিমাল অথচ নজরকাড়া এই অ্যাকসেসরিজ তাঁর পুরো সাজকে দিয়েছে স্টাইলিশ পরিপূর্ণতা।

গ্ল্যাম লুক

মেকআপে ছিল একদম ট্রেন্ডি অথচ মিনিমাল ছোঁয়া। ডিউই বেস-এর সঙ্গে সান-কিসড ব্রোঞ্জ ফিনিশ ছড়িয়ে ছিল গাল ও নাকে। চোখে হালকা ব্রাউন আইশ্যাডো, ডিফাইন্ড ল্যাশ আর সফট লাইনার তাঁর লুকে এনেছে গভীরতা। ঠোঁটে ছিল নিউড-ব্রাউন সাটিন লিপস্টিক। চুল বাঁধা ছিল হাফ পনিটেইলে, আর হাঢ ঢেউ খেলানো। যা চুল কাঁধ বেয়ে নেমে এসেছে একপাশে।

বিজ্ঞাপন

পেশাগত ব্যস্ততা

ফ্যাশন উইকের গ্ল্যামারের বাইরেও জ্যাকুলিন ফার্নান্দেজ বর্তমানে ব্যস্ত একাধিক চলচ্চিত্রে। সম্প্রতি তাঁকে দেখা গেছে তরুণ মন্সুখানি পরিচালিত কমেডি থ্রিলার হাউসফুল ফাইভ-এ, যেখানে তাঁর সঙ্গে ছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, সঞ্জয় দত্তসহ আরও অনেক তারকা।

শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ওয়েলকাম টু জঙ্গল, অক্ষয় কুমারের সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন আহমেদ খান, মুক্তি পাবে এই বড়দিনে।

এছাড়াও, জ্যাকুলিন কাজ করছেন টলিউড পরিচালক ভি. জয়শঙ্করের এক নারী-কেন্দ্রিক ছবিতে। সূত্রের খবর অনুযায়ী, এখানে তাঁকে দেখা যাবে এক শক্তিশালী ও ভিন্ন চরিত্রে।

প্যারিস ফ্যাশন উইকের এই কালো পোশাকে জ্যাকুলিন আবারও প্রমাণ করলেন গ্ল্যামার, এলিগ্যান্স আর সাহসী স্টাইল একসঙ্গে ফুটিয়ে তুলতে তিনিই সেরা।

ছবি: জ্যাকুলিন ফার্নান্দেজ–এর ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৪: ১৭
বিজ্ঞাপন