
পোশাকে ছিল ফ্লুইড সিলুয়েট, ফিগার-স্কিমিং কাট, মিনিমাল অ্যাকসেসরিজ আর সাদামাটা হিল; অর্থাৎ সাজের মূল আকর্ষণ ছিল পোশাকই।
প্রোমোশনের একটি আয়োজনে দিশাকে দেখা যায় কোকোসিনের ‘পিংক মিউজ’ মেশ হাল্টার গাউনে। হালকা ব্লাশ পিংক রঙের এই পোশাকে ছিল ফিটেড বডিস, সূক্ষ্ম রুচিং এবং হাল্টার নেকলাইন। কোমর পর্যন্ত শরীরের সঙ্গে মানানসই কাটের পর নিচের অংশে নেমে গেছে হালকা, প্লিটেড স্কার্ট। যা পুরো লুকটিকে দিয়েছে নরম ও রোমান্টিক আবহ।

মেশের হালকা টেক্সচার আর প্যাস্টেল রঙের কারণে পোশাকটি অতিরিক্ত জাঁকজমকপূর্ণ না হয়েও বেশ আকর্ষণীয়। দিনের বেলার প্রোমোশন ইভেন্টের জন্য এমন লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা।

পোশাকের সঙ্গে দিশা বেছে নিয়েছিলেন স্টিভ ম্যাডেনের ব্রিনি সাদা হিল স্যান্ডেল। গয়না প্রায় না রাখায় পুরো মনোযোগ ছিল গাউনটির ওপর। খোলা চুলে সফট ওয়েভ, উজ্জ্বল ও ফ্রেশ মেকআপ এবং ন্যাচারাল লিপ। সব মিলিয়ে লুকে ছিল সহজ সৌন্দর্যের ছোঁয়া।
পিংকের নরম আবহ পেরিয়ে পরের লুকে দিশা বেছে নেন একেবারে বিপরীত মুড। রিয়ালাইজেশন পার-এর ‘দ্য সিমোন ড্রেস ইন আমোর ’উজ্জ্বল লাল রঙের এই ম্যাক্সি ড্রেসে ছিল প্লাঞ্জিং হাল্টার নেকলাইন এবং বডি হাগিং সিলুয়েট। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর গাঢ় ফুলেল প্রিন্ট পোশাটিকে দিয়েছে বাড়তি মাত্রা।

ড্রেসটির কাট ছিল সাবলীল, কিন্তু রঙ এবং নেকলাইনের কারণে পুরো লুকেই তৈরি হয়েছে বেশি নাটকীয়তা। খুব বেশি অ্যাকসেসরিজ যোগ না করেই দিশা পোশাকটিকে সামনে রেখেছেন। পিংক লুকের মতো এই সাজেও তিনি একই সাদা ব্রিনি হিল স্যান্ডেল বেছে নেন। যা প্রমাণ করে, একটি নিরপেক্ষ জুতাও ভিন্ন ধরনের পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যেতে পারে।

চুল এক পাশে সরিয়ে খোলা রেখেছিলেন দিশা। টসেলড ওয়েভ, নরম মেকআপ আর মিনিমাল স্টাইলিং লাল পোশাকটির তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

দিশা পাটানির এই দুই সাজ থেকে একটি বিষয় স্পষ্ট। গ্ল্যামার মানেই অনেক কিছু একসঙ্গে পরা নয়। বরং একটি সুন্দর পোশাক, ঠিকঠাক সিলুয়েট এবং কম অ্যাকসেসরিজ দিয়েও তৈরি করা যায় আধুনিক ফ্যাশন স্টেটমেন্ট।

একদিকে প্যাস্টেল পিংক এনে দিতে পারে নরম, রোমান্টিক অনুভূতি; অন্যদিকে উজ্জ্বল লাল মুহূর্তেই সাজে যোগ করতে পারে আত্মবিশ্বাস ও নাটকীয়তা। আর সঙ্গে নিরপেক্ষ রঙের হিল রাখলে একই জুতা দিয়েই তৈরি করা যায় একাধিক লুক।

‘আওরাপান ২’-এর প্রচারে দিশার এই দুই বিপরীতমুখী সাজ তাই শুধু তারকা-স্টাইলের উদাহরণ নয়, বরং চলতি ফ্যাশনের একটি সহজ বার্তাও পৌছে দেয়। কম সাজে, ঠিক পোশাক বেছে নিয়েই তৈরি করা যায় বড়সড় স্টাইল স্টেটমেন্ট।
ছবি: ইনস্টাগ্রাম