টালিউড সুন্দরীদের মধ্যে ঋতাভরী চক্রবর্তীর আলাদা নামডাক আছে। জিরো ফিগারকে বুড়ো আঙুল দেখানো ঋতাভরী মানেই একরাশ আবেদনময়তা। সম্প্রতি এক ফটোশুটে অন্য রকম লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। রইল বিস্তারিত...
১/৯
গোল্ডেন মেটালিক টেক্সচারের একটি স্ট্র্যাপলেস কর্সেট-স্টাইল বাস্টিয়ার টপে ধরা দিয়েছেন ঋতাভরী।
বিজ্ঞাপন
২/৯
ক্রোকোডাইল প্রিন্টের মতো টেক্সচারের এই টপে রয়েছে আকর্ষণীয় সুইটহার্ট নেকলাইন।
বিজ্ঞাপন
৩/৯
এর সঙ্গে ম্যাচিং গোল্ড-টোনড সিকুইন ও মিরর-ওয়ার্কে সাজানো হাই-ওয়েস্টেড মিনি স্কার্ট পরেছেন সুন্দরী।
৪/৯
পায়ে শোভা পাচ্ছে ব্ল্যাক পয়েন্টেড-টো স্টিলেটো মিউলস, যাতে যোগ হয়েছে সোনালি চেইন ডিটেইলিং। সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে ঝলমলে পার্টি-রেডি আবেদন।
৫/৯
জুয়েলারির ক্ষেত্রে বেশ মিনিমাল থেকেছেন অভিনেত্রী।
৬/৯
কানে বড় হুপ দুল, হাতে কাফ ব্রেসলেট আর আঙুলে স্টেটমেন্ট আংটি—এই কয়েকটি অনুষঙ্গেই সম্পূর্ণ করেছেন সাজ।
৭/৯
মেকআপে স্মোকি আইজ, হাইলাইটেড চিকবোন আর কোরাল-রেড লিপ শেড, যা পুরো লুকে দিয়েছে গ্ল্যামারাস ও বোল্ড ফিনিশ।
৮/৯
চুল খোলা রেখেছেন ঢেউখেলানো ভলিউমিনাস স্টাইলে।
৯/৯
সব মিলিয়ে সোনালি ঝলমলে এই সাজে ঋতাভরীর আত্মবিশ্বাসী উপস্থিতিই হয়ে উঠেছে ফটোশুটের মূল আকর্ষণ।