
২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল মিম মানতাসা। পাবনা জেলায় জন্ম নেওয়া এই প্রতিভাবান তারকা পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন এই অঙ্গনে। পাশাপাশি মডেলিংয়েও তিনি সক্রিয়। প্রতিভা, আত্মবিশ্বাস আর অনন্য উপস্থিতির মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন মিম। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও সমানভাবে প্রশংসিত। ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় তার স্টাইলিশ নানা লুক–কখনো এথনিক পোশাকে ঐতিহ্যের ছোঁয়া, আবার কখনো ওয়েস্টার্ন আউটফিটে আধুনিকতার ঝলক। প্রতিটি লুকেই তিনি সহজেই বাজিমাত করেন। চলুন, দেখে নেওয়া যাক এই সুন্দরী তারকার কিছু চোখজুড়ানো মুহূর্ত।











