হলুদের আভায় উজ্জ্বল নুসরাত ফারিয়া
শেয়ার করুন
ফলো করুন

উজ্জ্বল হলুদ রঙের র সিল্ক শাড়িতে ফ্রেমবন্দী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বসন্তবরণের আবহে এই সুন্দর ফ্লোরাল শাড়িটি বেছে নিয়েছেন তিনি। শিয়ার ফেব্রিকের পাতলা জমিনে ফুল, পাতা আর পাখির ছাপ শাড়িটিকে দিয়েছে একদম বসন্তের ছোঁয়া।

এর সঙ্গে মানানসই একই রঙের গ্লাস স্লিভ ব্লাউজ জুটি হয়েছে। রঙের ব্যবহারে কোনো দ্বিধাই রাখেননি সুন্দরী, হলুদেই রেখেছেন পুরো লুকের আধিপত্য। জুয়েলারিতেও একই রঙের ধারাবাহিকতা বজায় রেখেছেন নায়িকা। হলুদ স্টোন বসানো চোকারটি শাড়ির সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে গেছে।

কানে শোভা পাচ্ছে ছোট কিন্তু নজরকাড়া হলুদ স্টোনের স্টাড ইয়াররিং। হাতে পরা গোল্ডেন টোনের ব্যাংগেলগুলো লুকে যোগ করেছে ট্র্যাডিশনাল ছোঁয়া।    

বিজ্ঞাপন

চুলের স্টাইলিংয়ে নুসরাত বেছে নিয়েছেন হাফ-আপ, হাফ-ডাউন লুক। তাঁর মেকআপও বেশ নজরকাড়া। সফট গ্লোই বেস মেকআপে সেজেছেন তিনি। সাটল আই মেকআপ, গালে হালকা গোলাপি ব্লাশ, আর ঠোঁটে ন্যুড-পিঙ্ক লিপ কালার—সব মিলিয়ে একদম ফ্রেশ এবং এলিগ্যান্ট দেখাচ্ছে নুসরাত ফারিয়াকে।

বসন্তের মাসে চাইলেই এমন লুকে নিজেকে সাজাতে পারেন আপনিও। অতিরিক্ত কিছু না করেও সঠিক রং আর স্মার্ট স্টাইলিংয়ের মাধ্যমে কীভাবে নজর কাড়া যায়, এই লুকই তার প্রমাণ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ২৩
বিজ্ঞাপন