
রোশনী ভট্টাচার্য—পশ্চিম বাংলার বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। ছোট পর্দা দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করলেও আজ তিনি সমান স্বাচ্ছন্দ্যে কাজ করছেন ওয়েব সিরিজ আর সিনেমার পর্দায়। পর্দার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় রোশনী। নিয়মিত শেয়ার করেন জীবনের টুকরো টুকরো মুহূর্ত আর নান্দনিক ফটোশুটের ছবিও। স্টাইলিশ আউটফিট, সাহসী লুক আর স্বতঃস্ফূর্ত মিষ্টি হাসি—সব মিলিয়ে ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন ফ্যাশন অনুপ্রেরণা। চলুন দেখে নেওয়া যাক অভিনেত্রীর আকর্ষণীয় লুকের সাম্প্রতিক ছবি।





