
সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এখন দর্শকের ভালোবাসার শীর্ষে। ছোট পর্দা থেকে শুরু করে ওটিটি ও বড় পর্দা—সব মাধ্যমেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাবলীল অভিনয়গুণে। একগাল মিষ্টি হাসি, স্বাভাবিক সৌন্দর্য আর মার্জিত ফ্যাশন সেন্স—সব মিলিয়ে ভক্তদের কাছে তিনি আলাদা করে নজরকাড়া। এথনিক হোক বা ওয়েস্টার্ন—সব ধরনের পোশাকে অনায়াসে মানিয়ে যান সাদিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর শাড়ির লুকের ছবিগুলো ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ট্র্যাডিশনাল সাজেও তিনি সমান মোহনীয়। ছবির গল্পে থাকছে লুকের বিস্তারিত—







