নতুন লুকে চমকে দিলেন 'দেশু' জুটি, আবেগে ভাসছেন ভক্তরা
শেয়ার করুন
ফলো করুন

টানা ১০ বছর কোনো যোগাযোগ ছিল না দুজনের। তারপর ২০২৫ সালের ৪ আগস্ট—নজরুল মঞ্চে আবার মুখোমুখি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। হাতে হাত রেখে মঞ্চে প্রবেশের সেই মুহূর্তেই আবেগে ভেসে গিয়েছিলেন অনুরাগীরা। আজ থেকে এক দশক আগে তাঁদের রসায়ন ছিল অন্য রকম। একসময় টলিউডের সবচেয়ে আলোচিত প্রেমকাহিনির নায়ক-নায়িকা ছিলেন তাঁরা। চুটিয়ে প্রেম করলেও পথ আলাদা হয়েছিল দুজনের।

শুভশ্রীর পরনে ডিপ ল্যাভেন্ডার রঙের উলের জ্যাকেট ও কালো ট্রাউজার।
শুভশ্রীর পরনে ডিপ ল্যাভেন্ডার রঙের উলের জ্যাকেট ও কালো ট্রাউজার।

দীর্ঘ বিরতির পর প্রতীক্ষিত ছবি ধূমকেতুর মুক্তিকে ঘিরেই ফের এক ফ্রেমে ধরা দেন এই প্রাক্তন সুপারহিট জুটি। ভক্তদের আবদারে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে বুঝিয়ে দেন—পুরোনো সম্পর্কের জটিলতা পেরিয়ে পেশাদারত্বই এখন অগ্রাধিকার। এই ‘রিইউনিয়ন’ অনুরাগীদের মনে এনে দেয় একরাশ স্বস্তি। আর সেখান থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। পুরোনো সবকিছু পেছনে ফেলে, নিজেদের ক্যারিয়ার ও দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই আবার বড় পর্দায় জুটি বাঁধার সিদ্ধান্ত নেন দেব ও শুভশ্রী।

বিজ্ঞাপন

এই আবহেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা। ২০২৬-এর পূজায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির সপ্তম ছবি—যার হ্যাশট্যাগ বহুদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল, #দেশু৭।

দেশুর ঘনিষ্ঠ এই ফ্রেমগুলো  অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে
দেশুর ঘনিষ্ঠ এই ফ্রেমগুলো অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে

যদিও বার্তার থেকেও বেশি নজর কেড়েছে ছবিগুলোই। দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ এই ফ্রেমগুলো যে অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য। বহু বছর পর তাঁদের এত সাবলীল, স্বচ্ছন্দ ফটোশুট দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। পোস্টের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে টলিউডের ‘মেগাস্টার’ ও ‘লেডি সুপারস্টার’-এর এই নতুন ছবিগুলো।

বিজ্ঞাপন

প্রথম লুকের শুভশ্রীর পরনে ডিপ ল্যাভেন্ডার রঙের উলের জ্যাকেট ও কালো ট্রাউজার। মিনিমাল মেকআপের সঙ্গে ছেড়ে রাখা স্ট্রেইট হেয়ারস্টাইল—সব মিলিয়ে একেবারে এলিগ্যান্ট লুক।

দেব পরেছেন ফুলেল কাজ করা নীল রঙের ফুলহাতা শার্ট।
দেব পরেছেন ফুলেল কাজ করা নীল রঙের ফুলহাতা শার্ট।

অন্যদিকে দেব পরেছেন ফুলেল কাজ করা নীল রঙের ফুলহাতা শার্ট। তবে দেব-ভক্তদের নজর আটকে গেছে তাঁর বাঁ হাতে। বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড ‘ফ্রাঙ্ক মুলার’-এর একটি মাস্টারপিস ঘড়ি তাঁর হাতে । আসলে এটি কোনো সাধারণ ঘড়ি নয়—ফ্রাঙ্ক মুলার ব্র্যান্ডের আইকনিক ‘ভ্যানগার্ড ইয়াটিং’ সিরিজের একটি বিশেষ মডেল।

আরও একটি বিশেষ লুকেও ফ্রেমবন্দী হয়েছেন দেশু জুটি। সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল।

এই হিট জুটিকে আবার একসঙ্গে ফিরে পেয়ে দর্শকদের যেন খানিক স্বস্তি ফিরেছে।
এই হিট জুটিকে আবার একসঙ্গে ফিরে পেয়ে দর্শকদের যেন খানিক স্বস্তি ফিরেছে।

অল ব্ল্যাক আউটফিটে ধরা দিয়েছেন দুজনই। শুভশ্রীর পরনে কাউল নেকলাইনের স্লিভলেস গাউন, সঙ্গে হুপ ইয়াররিং ও হাতে হীরার আংটি। দেবের কালো স্যুটের সঙ্গে বিশেষ নজর কাড়ছে তাঁর স্টেটমেন্ট নেকপিস। দুজনের মুখেই ছিল মিষ্টি, স্নিগ্ধ হাসি।সব মিলিয়ে একসময়কার এই হিট জুটিকে আবার একসঙ্গে ফিরে পেয়ে দর্শকদের যেন খানিক স্বস্তি ফিরেছে। দেব-শুভশ্রী মানেই যে আলাদা একটা আবেগ—এই ছবিগুলো ফের তা মনে করিয়ে দিল।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২: ৪৯
বিজ্ঞাপন