ববিতার জন্য ভাবনার লাল টুকটুকে ভালোবাসা
শেয়ার করুন
ফলো করুন

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। দেশের সর্বকালের সেরা অভিনেত্রীদের প্রতি তাঁর রয়েছে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। প্রায়ই তিনি বিভিন্ন সময় এ বিষয়ে কথা বললেন। এবার কান চলচ্চিত্র উৎসবে ভাবনা তাঁর প্রিয় চার বাংলাদেশি অভিনেত্রীর প্রতি ট্রিবিউট হিসাবে বিশেষভাবে ডিজাইন করা পোশাক পরে সাড়া জাগিয়েছিলেন। আর কালজয়ী সব অভিনেত্রীদের মাঝে ববিতার প্রতি ভাবনার ভালোবাসা আর শ্রদ্ধার পাল্লাটা একটু বেশিই ভারী। সম্প্রতি তিনি লাল শাড়িতে সাবেকি সাজে ববিতার লুকের অনুপ্রেরণায় নিজেকে সাজিয়েছেন। আর লাল টুকটুকে সাজপোশাকের ভাবনার থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না।

১/৭
সাদা কারুকাজের পাড়ের লাল টুকটুকে জর্জেটের পরেছেন ভাবনা। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ
সাদা কারুকাজের পাড়ের লাল টুকটুকে জর্জেটের পরেছেন ভাবনা। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ
বিজ্ঞাপন
২/৭
লাল চুড়ি আর লাল ঠোঁট মিলে গেছে যেন। কপালের লাল টিপ সাবেকি কায়দায় একটু ওপরের দিকে পরেছেন তিনি
লাল চুড়ি আর লাল ঠোঁট মিলে গেছে যেন। কপালের লাল টিপ সাবেকি কায়দায় একটু ওপরের দিকে পরেছেন তিনি
বিজ্ঞাপন
৩/৭
ব্লাউজটি ব্যাকলেস না হলেও যথেষ্ট গভীর
ব্লাউজটি ব্যাকলেস না হলেও যথেষ্ট গভীর
৪/৭
চুলের স্টাইলে ববিতার প্রতি ট্রিবিউট। সাবেকি এই হেয়ারস্টাইল ষাটের দশকের কথা বলছে। চুলে রয়েছে বেলি ফুলের মালা
চুলের স্টাইলে ববিতার প্রতি ট্রিবিউট। সাবেকি এই হেয়ারস্টাইল ষাটের দশকের কথা বলছে। চুলে রয়েছে বেলি ফুলের মালা
৫/৭
বড় করে টেনে দেওয়া কাজল , আইলাইনারের চোখের সাজে ববিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে
বড় করে টেনে দেওয়া কাজল , আইলাইনারের চোখের সাজে ববিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে
৬/৭
কানে গলায় অ্যান্টিক ফিনিশের সোনালি গয়না পরেছেন ভাবনা। শাড়ির ড্রেপেও ববিতা যুগের ছাপ
কানে গলায় অ্যান্টিক ফিনিশের সোনালি গয়না পরেছেন ভাবনা। শাড়ির ড্রেপেও ববিতা যুগের ছাপ
৭/৭
ভাবনার বডি ল্যাঙ্গুয়েজেও তাঁর প্রিয় অভিনেত্রীর অনুপ্রেরণা
ভাবনার বডি ল্যাঙ্গুয়েজেও তাঁর প্রিয় অভিনেত্রীর অনুপ্রেরণা

ছবি: আশনা হাবিব ভাবনা

আলোকচিত্রী: রনি বাউল

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১০: ৩৩
বিজ্ঞাপন