
টালিউড ইন্ডাস্ট্রির পরিচিত অন্যতম মুখ অভিনেত্রী রুকমা রায়। ২০১৪ সালে শুরু হওয়া ‘কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। সেই সময় রুকমাকে সবাই চিনতেন রাজকুমারী কিরণমালা নামেই। এরপর একে একে ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জায়গা আরও শক্ত করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও তাঁর আছে আলাদা পরিচিতি। মিষ্টি হাসির এই অভিনেত্রীকে কখনো পাশ্চাত্য পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী সাজে দেখা যায়। ভ্রমণেও তাঁর আউটফিট থাকে বেশ নজরকাড়া। প্রতিবারই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন রুকমা। চলুন, দেখে নেওয়া যাক এই টালি সুন্দরীর নির্বাচিত কিছু স্টাইলিশ লুক।



















