
একরঙা বা মনোক্রোম ফ্যাশন, যে নামেই ডাকি না কেন, হালের ট্রেন্ডে এ বছরও বেশ পোক্তভাবে জায়গা করে নিয়েছে এটি। একরঙা পোশাককে অনেকেই মনে করেন সাদামাটা, এমনকি একঘেয়ে। তবে এ সবকিছুকে তোয়াক্কা না করেই মনোক্রোম ফ্যাশনের প্রেমে মজেছেন পশ্চিম বাংলা অর্থাৎ টালিউড তারকারা। তাঁরা কেউ পরছেন গাউন, কেউ বেছে নিচ্ছেন ট্রেন্ডি কো–অর্ড, আর কেউবা শাড়ি। আপনার ওয়ার্ডরোবেও হয়তো এমন কিছু একরঙা পিস আছে, যেগুলো পরে কীভাবে স্টাইলিং করবেন, তা ঠিক বুঝে উঠতে পারছেন না। টালি ডিভাদের এই মনোক্রোম লুকগুলো হতে পারে তেমনই ইনস্পিরেশন। ছবির গল্পে চোখ রাখলেই মিলবে স্টাইলিংয়ের খুঁটিনাটি।










