
ফ্যাশনের দুনিয়ায় কিছু রং কখনো পুরোনো হয় না, আর সেই তালিকার শীর্ষে থাকে কালো। সময়, ট্রেন্ড কিংবা মৌসুম-সবকিছুকে ছাপিয়ে কালো চিরকালই এলিগ্যান্স ও আত্মবিশ্বাসের প্রতীক। তাই রেড কার্পেট, পার্টি, ফটোশুট কিংবা ক্যাজুয়াল আউটিং- সব ক্ষেত্রেই এই রঙের আবেদন সমান। বলিউডের জেনজি ফ্যাশন আইকন তারা সুতারিয়াও যেন কালোর এই চিরন্তন সৌন্দর্যকে প্রতিবারই নতুনভাবে উপস্থাপন করেন। অভিনয়ের পাশাপাশি তাঁর নিখুঁত ফ্যাশন সেন্স সবসময়ই আলোচনায় থাকে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেইরিটেল ফর গ্রোনআপস’-এর প্রচারণা নিয়ে। ছবিতে রেবেকা চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশিত পোস্টারে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামেও সিনেমার একটি কালো পোশাকের লুক শেয়ার করেছেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। তবে শুধু ‘টক্সিক’-এর লুকই নয়, নায়িকার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় কালো পোশাকের অসংখ্য স্টাইলিশ উপস্থিতি। লিটল ব্ল্যাক ড্রেস থেকে অফ-শোল্ডার গাউন, স্ট্র্যাপলেস ড্রেস, কাট-আউট ডিজাইন কিংবা শিমারি বডিকন আউটফিট- প্রতিটি লুকেই রয়েছে আলাদা এক আবেদন। কোথাও তিনি গ্ল্যামারাস, রহস্যময় আবার কোথাও নিখাদ ক্ল্যাসিক। যারা মনে করেন, কালো পোশাক মানেই শুধু পার্টি বা রাতের পোশাক, তাঁদের সেই ধারণাও ভেঙে দিয়েছেন তিনি। কালো পোশাকে নিজের স্টাইলকে নতুনভাবে তুলে ধরতে চাইলে, তারা সুতারিয়ার এই ১০টি লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা।












ছবি: ইন্সটাগ্রাম