ওল্ড হলিউড গ্ল্যামারে কানের লাল গালিচায় অনন্য হুমা কুরেশি
শেয়ার করুন
ফলো করুন

কান চলচ্চিত্র উৎসবে একের পর এক স্টাইলিশ উপস্থিতিতে আলোচনায় রয়েছেন হুমা কুরেশি। কখনও পাওয়ার স্যুট, কখনও বেনারসির ঐতিহ্য প্রতিটি লুকেই ছিল আলাদা চমক। তবে এবারের কালো ভেলভেট গাউনে যেন সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী, গ্ল্যামারাস আর পরিণত হুমাকেই দেখা গেল কানের লাল গালিচায়।

১/৬
 রেড কার্পেটের জন্য হুমা বেছে নিয়েছিলেন সৌদি ডিজাইনার ইমান আলাজলেন এর একটি কাস্টম ব্ল্যাক গাউন। গভীর নেকলাইন, নিখুঁত ফিটিংয়ের ভেলভেট বডিস আর নিচের দিকে স্বচ্ছ লেয়ারড স্কার্ট।

২/৬
পুরো লুকটিতে ছিল ওল্ড হলিউড গ্ল্যামা। একই সঙ্গে ছিল মিনিমাল লুক, যা তাকে ভিড়ের মধ্যেও আলাদা করে তুলেছে সহজেই।

৩/৬
 এই লুকের সবচেয়ে সুন্দর দিক ছিল এর পুরোনো হলিউড গ্ল্যামারের আবহ। যেন ক্লাসিক কোনো সিনেমার পর্দা থেকে উঠে এসেছেন তিনি। ট্রেন্ডের পেছনে না ছুটে হুমা বেছে নিয়েছেন সময়ের ঊর্ধ্বে থাকা এক স্টাইল, যেখানে সৌন্দর্য এসেছে পোশাকে কাট, ফ্যাব্রিক আর আত্মবিশ্বাস থেকে।

বিজ্ঞাপন
৪/৬
ভিনটেজ ওয়েভ চুল, ব্রোঞ্জ টোনের গ্লোই মেকআপ আর ডায়মন্ড চোকারে তার পুরো উপস্থিতি হয়ে ওঠে আরও মোহময়। সাজে অতিরিক্ত কিছু ছিল না, তবু চোখ ফেরানো কঠিন। বরং সংযত স্টাইলিংই গাউনটির সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তুলেছে।

৫/৬
স্টাইলিস্ট লিপাকশি এলাওয়াদি পুরো লুকটিকে রেখেছেন মিনিমাল কিন্তু এলিগ্যান্ট। জিমি চুর হিল, সূক্ষ্ম ডায়মন্ড জুয়েলারি আর স্টেটমেন্ট ইয়াররিংস পুরো সাজে যোগ করেছে মিনিমাল গ্ল্যাম।

৬/৬
এবারের কানে শুধু হুমা নন, অনেক তারকাকেই দেখা যাচ্ছে অতিরিক্ত ঝলমলে গাউনের বদলে ক্লাসিক ও স্ট্রাকচার্ড ফ্যাশনের দিকে ফিরতে। আর সেই ট্রেন্ডে হুমার এই ভেলভেট লুক যেন সবচেয়ে পরিপাটি উদাহরণগুলোর একটি।

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২: ২৭
বিজ্ঞাপন