
প্রথম উপস্থিতিতে প্রিয়াঙ্কা পরেছিলেন এক চোখধাঁধানো স্যাটিন গাউন, যেখানে একসাঙ্গে মিশে ছিল বার্ন্ট অরেঞ্জ, এমারেল্ড গ্রিন, ইয়েলো এবং সফট পিঙ্কের মতো উজ্জ্বল শেড। এই লুকটি তৈরি করেছে আধুনিক ফ্যাশন হাউস সিলভিয়ে চেরাসি।

ঝলমলে স্যাটিন ফ্যাব্রিকের এই গাউন শুধু রঙের খেলাই নয়, বরং চলাফেরার সঙ্গে সঙ্গে তৈরি করছিল এক ধরনের তরল গ্ল্যামার ইফেক্ট। হালকা ড্রেপিং, হ্যাল্টার নেকলাইন এবং কোমরের কাছে নরম গিঁটের ডিটেইলিং পুরো লুকটিকে করে তুলেছিল নরম অথচ শক্তিশালী।

এই স্টাইলকে আরও পরিপূর্ণ করেছে মিনিমাল অ্যাকসেসরিজ এবং ন্যাচারাল মেকআপ যেখানে প্রিয়াঙ্কা আবারও প্রমাণ করেছেন, অতিরিক্ত কিছু না করেও স্টেটমেন্ট তৈরি করা যায়।
দ্বিতীয় উপস্থিতিতে প্রিয়াঙ্কার স্টাইল ছিল সম্পূর্ণ ভিন্ন মিনিমাল এবং মনোক্রোম এলিগ্যান্স। কালো গাউনে সাদা পোলকা ডট, সঙ্গে সফট শিয়ার লেয়ারিং এবং স্কার্ফ-স্টাইল নেকলাইন সব মিলিয়ে এক ধরনের রেট্রো অথচ আধুনিক ফিল তৈরি হয়।
এই লুকটি এসেছে সু স্টুডিও থেকে, যা প্রমাণ করে ক্লাসিক প্রিন্টও নতুনভাবে উপস্থাপন করলে কতটা ফ্রেশ দেখাতে পারে। সানগ্লাস এবং সিম্পল অ্যাকসেসরিজ পুরো লুকটিকে দিয়েছে একটি স্মার্ট, ফিউচারিস্টিক টাচ।

শুধু রেড কার্পেট নয়, প্রিয়াঙ্কা এবার এই ইভেন্টে একজন স্পিকার হিসেবেও উপস্থিত ছিলেন। তিনি আলোচনা করেছেন ক্রিয়েটিভিটি, স্টোরিটেলিং এবং গ্লোবাল কালচারাল ইমপ্যাক্ট নিয়ে। পাশাপাশি তার প্রোডাকশন হাউস পারপেল পেবেল পিকচারস-এর মাধ্যমে আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরির ভিশনও তুলে ধরেছেন।
সব মিলিয়ে বলা যায়, কান লায়ন্স ২০২৬-এ প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন উপস্থিতি শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, বরং একজন গ্লোবাল আইকনের ক্রমবর্ধমান প্রভাব ও বহুমাত্রিক ক্যারিয়ারের প্রতিচ্ছবি।