
বলিউডের তরুণ তারকা দম্পতিরা যেন পাল্লা দিয়ে বাবা-মা হচ্ছেন। এদিকে তাঁদের স্টাইল সূচকও যেন বেড়ে চলেছে একই গতিতে। রণবীর কাপুর ও আলিয়া ভাট আর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এতদিন ছিলেন সবচেয়ে উজ্জ্বল লাইমলাইটে এই দিক দিয়ে। তবে পরিচালক করণ জোহরের বিখ্যাত টক শো কফি উইথ করণে উপস্থিত গ্ল্যাম কাপল সিড-কিয়ারাকে দেখে মত পাল্টাচ্ছেন ভক্তরা। দেখা যাচ্ছে, সুপার হ্যান্ডসাম সিদ্ধার্থ মালহোত্রা পরেছেন অফ হোয়াইট ক্যাজুয়াল স্টাইলের স্যুট। তাতে নজরকাড়া কালচে টাইডাইয়ের ডিজাইন। এদিকে দ্বিতীয়বার মা হতে চলা কিয়ারা আদভানির হাই থাই স্লিট লাল ককটেল ড্রেস, বেবিবাম্প আর ঝলমলে রূপালি তারাটি ছাপিয়ে গ্লো করছেন তিনি নিজেই মাতৃত্বের সবটুকু ঔজ্বল্য নিয়ে। কফি উইথ করণের শেষ সিজনে এমন ফ্যাশনেবল লুকে অংশ নিয়ে বাজিমাত করেছেন এই গ্ল্যামারাস বলিউড বাবা-মা।







ছবি: ইন্সটাগ্রাম