
আরেক ঢালিউড নায়ক অনন্ত জলিলের সিগনেচার ডায়ালগ টুইস্ট করে বলতে হয়, অসম্ভবকে সম্ভব করা এখন জায়েদ খানের কাজ। নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানিকে জায়েদের সঙ্গে দেখা যাচ্ছে এক টেলিফিল্মে, গেস্ট অ্যাপিয়ারেন্সে। ঈদ মোবারক লেখা পোস্টার দিয়ে নিজেই এই দারুণ চমক দিলেন জায়েদ তাঁর ফেসবুক পোস্টে। জন কবির এবং সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটির নাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে এর প্রথম এপিসোড রিলিজ হয়েছিল। আর সেখানে প্রবাসী নির্মাণ শ্রমিকের মর্মস্পর্শী চরিত্রে সাড়া জাগিয়েছিলেন জায়েদ খান। ফেসবুক পোস্টের কমেন্টে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন এটা সম্ভব হয়েছে ঠিকানা প্রোডাকশন হাউজের রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তাঁরাই মামদানিকে মেইল করেন। এই শর্টফিল্ম মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত। ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি রিলিজ হবে ঠিকানায়। আর বেশ কিছুদিন ধরেই জায়েদ খান নিউ ইয়র্কে আছেন আর একের পর এক চমক দিচ্ছেন। চলুন তাঁর বিভিন্ন নিউইয়র্ক লুক দেখে নিই এই ফাঁকে।










ছবি: জায়েদ খানের ফেসবুক