
‘লাপাত্তা লেডিস’ সিনেমা দিয়ে একেবারে লাইমলাইটে চলে আসেন প্রতিভা রন্তা, যেখানে হারিয়ে যাওয়া নববধূ জয়া চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর ওয়েব ধারাবাহিক ‘হীরামন্ডী’-তেও তাঁর উপস্থিতি আলাদা করে প্রশংসিত হয়। চলতি বছরেই মুক্তি পাওয়া ‘অ্যাকিউজড’ সিনেমাও তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। অভিনয়ের পাশাপাশি প্রতিভা এখন ফ্যাশন দুনিয়াতেও নিজের অবস্থান শক্ত করছেন।


২৫ বছর বয়সী এই তরুণ অভিনেত্রীর ইন্সটাগ্রাম প্রোফাইল বলছে, তিনি ধীরে ধীরে একজন ফ্যাশনিস্তা হিসেবেও পরিচিত হয়ে উঠছেন, যার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজায় অনুষ্ঠিত ' দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২' -এর প্রিমিয়ারে তাঁর রেড কার্পেট উপস্থিতিতে।
এই ইভেন্টে প্রতিভা পরেছিলেন আকর্ষণীয় ডেভিড কোমা ডিজাইনের লেস-ট্রিমড মিনি ড্রেস।


ড্রেসের সামনে যুক্ত ব্ল্যাক সাটিন বো স্টাইলিশ কনট্রাস্ট এনেছে । তাঁর স্টাইলিস্ট নম্রতা দীপক এই লুককে আরও সুন্দর করেছেন রেট্রো-অনুপ্রাণিত শিয়ার পলকা ডট স্টকিংস দিয়ে, যা পুরো আউটফিটে যোগ করেছে এক ধরনের নস্টালজিক গ্ল্যামার ।
লুকটিকে আরও পরিপূর্ণ করতে প্রতিভা বেছে নিয়েছেন তারা ফাইন জুয়েলারির মিনিমাল গহনা। চুল ছেঁড়ে রাখা ওয়েভি স্টাইলে।


সঙ্গে ন্যুড-গ্ল্যাম মেকআপে হালকা শিমার ও ব্লাশ তাঁর চেহারার ফিচারগুলোকে আরও উজ্জ্বল করে তুলেছে। পুরো উপস্থিতিতে তিনি ছিলেন একই সঙ্গে কিউট, এলিগ্যান্ট এবং আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, ' দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২ ' মুক্তি পেতে চলেছে ১ মে, ২০২৬-এ। ছবিটিতে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট, স্ট্যানলি টুকি এবং সিমোন অ্যাশলি।

মুম্বাইয়ের এই তারকাখচিত প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন তামান্না ভাটিয়া, করণ জোহর, সানি লিওন, দিয়া মির্জা, হুমা কুরেশি সহ বহু তারকা, যা পুরো সন্ধ্যাকে পরিণত করেছিল এক গ্ল্যামারাস ফ্যাশন ও সিনেমার মিলনমেলায়।