ঝাঁপি চরিত্রে পর্দা কাঁপাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

শুভস্মিতা মুখোপাধ্যায় টালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর। সেই সময় চলছিল তাঁর পড়াশোনাও। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও আজ তিনি ছোট পর্দার বেশ জনপ্রিয় মুখ। সন্ধ্যাবেলায় বাঙালির ড্রয়িংরুমে দর্শকদের সময় কাটে তাঁর ধারাবাহিক দেখেই। বর্তমানে শুভস্মিতাকে দেখা যাচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে, যেখানে তিনি অভিনয় করছেন ঝাঁপি চরিত্রে। এর আগেও তিনি যিশু সেন গুপ্ত ও নীলাঞ্জনার জনপ্রিয় সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’-এ অভিনয় করে রাতারাতি দর্শকের মন জয় করেছিলেন। শুভস্মিতা অভিনয়ে যেমন দুর্দান্ত, তেমনি তাঁর ফ্যাশন সেন্সও কম আলোচিত নয়। পুরোদস্তুর বং সুন্দরী বলা যায় তাঁকে। এথনিক লুকে তো এমনিই নজর কাড়েন, আবার ওয়েস্টার্ন আউটফিটেও বোল্ড ও আত্মবিশ্বাসী তিনি। চলুন, এই লাস্যময়ী অভিনেত্রীর লুকগুলো দেখে আসি—

১/১৬
ঝলমলে সিকুইন আর ফেদারের ডিপনেক টপের সঙ্গে স্কার্ট পরেছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন
২/১৬
ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন বং সুন্দরী। পরেছেন রঙিন লেহেঙ্গা, আর সঙ্গে পরেছেন অক্সিডাইজের গয়না।

৩/১৬
নাকে নোলক, হাতে আলতা, কাজলকালো চোখ আর মাঝসিঁথি করা খোঁপায় গাজরা যেন এই লুকে পূর্ণতা দিয়েছে।

৪/১৬
স্ট্র্যাপলেস গাউনে পর্দার ঝাঁপি। কোনো জুয়েলারি না পরেও লাইমলাইট কেড়ে নিচ্ছেন তিনি।

৫/১৬
সাদা-লাল শাড়ির লুকে তিনি যেন উপন্যাসের কোনো নায়িকা।

৬/১৬
সাদা কালো ছবি হলেও তাঁর বোল্ডনেস রয়েছে অটুট। ব্লেজারের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বিকিনি, নিচে দেখা যাচ্ছে স্টাইলিশ ট্যাটু। শুভস্মিতার এই সাহসী অবতার সত্যিই আকর্ষণীয়।

৭/১৬
শিমারি গোল্ড লেহেঙ্গায় গর্জিয়াস শুভস্মিতা।

৮/১৬
৯/১৬
 শাড়ির সঙ্গে স্টাইলিশ হল্টারনেক ব্লাউজ পরেছেন অভিনেত্রী। মিনিমাল সাজ, অক্সিডাইজের গয়না আর মেসি বান হেয়ারস্টাইল লুকের আবেদনকে বাড়িয়ে দিয়েছে।

১০/১৬
নানা মুডে আছেন শুভস্মিতা। পরেছেন কালো ডিপনেক ক্রপ টপ আর ডেনিম প্যান্ট।

১১/১৬
সিকুইনসজ্জিত ফুলস্লিভ মিনি ড্রেসে।
সিকুইনসজ্জিত ফুলস্লিভ মিনি ড্রেসে।
১২/১৬
ভেকেশন মুডে এভাবেই থাকতে পছন্দ করেন তিনি।

১৩/১৬
ফুলস্লিভ নেভি ব্লু ড্রেসে আকর্ষণ কাড়ছে স্লিট ডিজাইন। এর সঙ্গে ন্যুড মেকআপে সেজেছেন সুন্দরী। কানে শোভা পাচ্ছে সাদা স্টোনের স্টেটমেন্ট দুল।

১৪/১৬
অভিনেত্রীটি পরেছেন লাল পিটার প্যান কলারের ড্রেস। ড্রেসের জমিনে সাদা হার্ট মোটিফ। চুলে করেছেন এ লাইন বব কাট। এই কম্বিনেশনে তাঁকে বেশ মিষ্টি ও স্টাইলিশ দেখাচ্ছে।

১৫/১৬
প্যাস্টেল শেডের শাড়ির সঙ্গে জুটি হয়েছে সাদা ব্লাউজ। সঙ্গে সোনার গয়না, চোখে কাজল আর কালো টিপ—সব মিলিয়ে একটু ভিন্ন, কিন্তু মনোমুগ্ধকর লুকে ফ্রেমবন্দী হয়েছেন তিনি।

১৬/১৬
স্টাইলিশ কুর্তির  সঙ্গে বিশেষ আকর্ষণ কাড়ছে শুভস্মিতা হাফরিম সানগ্লাস।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬: ২৯
বিজ্ঞাপন