অভিনব 'ফুলদানী পার্স' হাতে সাবিলার ভাইরাল লুক
শেয়ার করুন
ফলো করুন

নতুন সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী সাবিলা নূর হাজির হলেন এক অভিনব স্টাইলে, যা মুহূর্তেই নজর কাড়ে দর্শকদের। পরিমিত আভিজাত্য আর সৃজনশীল স্টাইলিং—এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয়েছে তাঁর এই বিশেষ লুক। রইল বিস্তারিত ...

১/৮
সাবিলা নূরের সাম্প্রতিক ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রায় ভাইরালই বলা চলে। অভিনেত্রী বেছে নিয়েছেন ফ্যাশন ব্র্যান্ড মসলিন হাউসের এক্সক্লুসিভ সিল্ক শাড়ি।

বিজ্ঞাপন
২/৮
হালকা আইভরি রঙের এই চোখজুড়ানো শাড়িটিতে রয়েছে সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি ও মুক্তা-বিডসের কাজ করা বর্ডার। শাড়ির আঁচল জুড়েও রয়েছে একই ধরনের কারুকাজ, যা পুরো লুকটিকে দিয়েছে পরিপাটি আবেদন।

৩/৮
শাড়ির সঙ্গে তিনি পরেছেন হাই-নেক ডিজাইনের ভারী এমব্রয়ডারির ব্লাউজ, যা আলাদাভাবেই নজর কাড়ে। 
ব্লাউজজুড়ে রয়েছে মুক্তা, বিডস ও মিরর ওয়ার্কের চোখধাঁধানো সূচিকর্ম। গলার কাছে কলারধাঁচের নকশাটিই এর মূল আকর্ষণ, যা আলাদা করে ভারী গয়নার প্রয়োজন যেন কমিয়ে দিয়েছে। ফলে পুরো লুকেই তৈরি হয়েছে সংযত অথচ রাজসিক এক ভারসাম্য।
শাড়ির সঙ্গে তিনি পরেছেন হাই-নেক ডিজাইনের ভারী এমব্রয়ডারির ব্লাউজ, যা আলাদাভাবেই নজর কাড়ে। ব্লাউজজুড়ে রয়েছে মুক্তা, বিডস ও মিরর ওয়ার্কের চোখধাঁধানো সূচিকর্ম। গলার কাছে কলারধাঁচের নকশাটিই এর মূল আকর্ষণ, যা আলাদা করে ভারী গয়নার প্রয়োজন যেন কমিয়ে দিয়েছে। ফলে পুরো লুকেই তৈরি হয়েছে সংযত অথচ রাজসিক এক ভারসাম্য।
৪/৮
অ্যাক্সেসরিজ মিনিমাল রেখেছেন সাবিলা । কানে পার্ল স্টাড, হাতে মুক্তার চুড়ি এবং একটি ক্লাসিক ঘড়ি পরেছেন সুন্দরী ।

৫/৮
তাঁর মেকআপ করেছেন জাহিদ খান (জাহিদ খান ব্রাইডাল মেকওভার)। ত্বকে রাখা হয়েছে নরম গ্লো, চোখে সফট স্মোকি টোন এবং ঠোঁটে ন্যাচারাল পিচ শেড।

৬/৮
চুল সাইড পার্ট করে নরম ঢেউ খেলানো স্টাইলে রাখা হয়েছে। পাশে গোঁজা সাদা গোলাপ পুরো লুকটিতে যোগ করেছে কোমল আবেদন।

৭/৮
তবে এই লুকের সবচেয়ে ব্যতিক্রমী আকর্ষণ ছিল ফুলদানী আকৃতির পার্স। মুক্তার মতো উজ্জ্বল একটি ফুলদানীর ভেতরে রাখা সাদা ক্যালা লিলি—যেন ব্যাগ নয়, হাতে ধরা এক টুকরো শিল্প।তবে এই ব্যাগ কেবল স্টাইলের জন্য নয়; ব্যবহারেও সম্পূর্ণ কার্যকর। প্রচলিত ক্লাচ বা পার্সের বাইরে এমন সৃজনশীল অ্যাক্সেসরিই সাবিলার লুককে সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল করে তুলেছে।

৮/৮
 সব মিলিয়ে, অভিনেত্রীর এই স্টাইল মনে করিয়ে দেয়—কখনো কখনও একটি অভিনব অ্যাক্সেসরিই পুরো ফ্যাশন স্টেটমেন্টকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে।

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩: ০০
বিজ্ঞাপন