
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। তাঁর ফ্যাশন সেন্সে একসঙ্গে আছে গ্ল্যামার, আত্মবিশ্বাস আর সাবলীল এক এলিগ্যান্স। কখনও তিনি কালো লুকে বোল্ড আর আবেদনময়ী। কখনও আবার শিয়ার ডিটেইলিংয়ে কনটেম্পোরারি। আবার কখনও লাল শাল আর চেকড স্কার্টে প্লেফুল আমেজ। তিনটি আলাদা লুকেই নিজের স্টাইল স্টেটমেন্ট নতুন করে তুলে ধরেছেন এই অভিনেত্রী।


















