
৪০ বছর বয়সেও জ্যাকুলিন আছেন আলোচনার কেন্দ্রেই। কখনো ব্যক্তিজীবন, কখনো ফ্যাশন—শিরোনামে থাকা যেন তাঁর স্বভাব। তবে সব কোলাহল ছাপিয়ে তিনি সামনে রাখছেন নিজের পেশাদারত্ব ও গ্ল্যামারাস উপস্থিতিকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাঁর নতুন ছবিগুলো আবারও তা প্রমাণ করেছে।

রয়্যাল ব্লু রঙের বডি ফিটেড লেদার গাউনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন জ্যাকুলিন। ফিগার হাগিং সিলুয়েটের এই বডিকন ড্রেস শরীরের গঠনকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।


অফ–শোল্ডার নেকলাইন লুকে এনেছে আবেদনময় গ্ল্যামার, আর গাউনের ফুলস্লিভ যোগ করেছে পরিমিত এলিগ্যান্স। মারমেইড কাটের ফ্লোরটাচ গাউনের পেছনে দৃশ্যমান জিপার ডিটেইল যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।


নায়িকার স্টাইলিংয়েও প্রকাশ পেয়েছে পরিমিত, কিন্তু শক্তিশালী উপস্থিতি।
খুলে রাখা ওয়েভি হেয়ারস্টাইল করেছেন সুন্দরী। মেকআপে ফোকাস তাঁর চোখে। গাউনের সঙ্গে মিলিয়ে নীলাভ আইলাইনার চোখে এনে দিয়েছে ড্রামাটিক আমেজ। ঠোঁটে হালকা গ্লসি ন্যুড লিপকালার লুককে ভারী না করে দিয়েছে পরিমিত গ্ল্যামার।


‘কমেই বেশি’—এই মন্ত্রেই বিশ্বাসী জ্যাকুলিন। তাই অতিরিক্ত গয়না নয়, মিনিমাল অ্যাকসেসরিজেই সম্পূর্ণ করেছেন সাজ। কানে ম্যাচিং দুল, আঙুলে ডায়মন্ডের আংটি—এইটুকুতেই ধরা দিয়েছে আভিজাত্য। সব মিলিয়ে তাঁর এই লুকে ক্ল্যাসিক রেড কার্পেট গ্ল্যামার আর আধুনিক স্টাইলের নিখুঁত মেলবন্ধন স্পষ্ট।

কাজের দিক থেকে এই মুহূর্তে বড় পর্দায় জ্যাকুলিনের উপস্থিতি কিছুটা কম হলেও স্টেজ শো, ইভেন্ট আর বিচারকের দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় কাটছে। ভক্তদের প্রত্যাশা এখন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ঘিরে।
অনেকের বিশ্বাস, এই ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় জোরালোভাবে ফিরবেন জ্যাকুলিন। বিতর্ক ও গ্ল্যামারের মাঝখানে দাঁড়িয়ে তিনি যেন নিজের ছন্দেই এগিয়ে চলেছেন। পাশাপাশি আলোচনায় থাকা, সেটাকেই পরিণত করেছেন নিজের শক্তিতে।
ছবি: ইন্সটাগ্রাম