
পশ্চিমবঙ্গের এই সুন্দরী অভিনেত্রীকে অনেকেই চেনেন তাঁর জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে। ছোট পর্দায় বেশ জনপ্রিয় তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তাঁর আরেকটি বড় দিক হলো নিখুঁত ফ্যাশন সেন্স। মিষ্টি হাসি, সহজাত সৌন্দর্য এবং স্টাইলের কারণে তিনি অনেকের কাছেই ‘বং ক্রাশ’। ভ্রমণ করতে ভীষণ ভালোবাসেন দেবচন্দ্রিমা। কখনো পাহাড়ে আবার সমুদ্রের নীলে নিজেকে খুঁজে নিতে বেরিয়ে পড়েন মাঝেমধ্যেই। তবে গন্তব্য যাই হোক, তাঁর ভ্রমণ-ফ্যাশনে থাকে না কোনো কমতি। আরাম ও স্টাইলের দারুণ সমন্বয়ে প্রতিটি ট্রিপে তিনি হাজির হন একেকটি অনবদ্য লুকে। হাল ফ্যাশনের ফ্যাশনিস্তা পাঠকদের জন্য আজ রইল দেবচন্দ্রিমার ট্র্যাভেল ফ্যাশন ডায়েরি।



















