
ঈদ চলে গেলেও রয়ে গিয়েছে রেশ। চলছে ঘোরাঘুরি। ঈদ পরবর্তী পুনর্মিলনী আর দাওয়াতের পর্বও শেষ হয়নি। তাই তো তারকারাও তাঁদের বিভিন্ন ঈদ লুক শেয়ার করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে এখনও। এদিকে ঈদের পরেই এসেছে বাংলা নববর্ষ। বৈশাখী আমেজের সাজপোশাকে নিজেদের সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সারিকা সাবাহ, তানজিন তিশা আর সাদিয়া আয়মানের এমন কিছু চোখ জুড়ানো লুকের ঝলক দেখে নেই চলুন ইন্সটাগ্রামের ছবি থেকে।









