'অফ দ্য শোল্ডার' গাউনে অপরূপা মিম
শেয়ার করুন
ফলো করুন

দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয়দক্ষতার সঙ্গে সঙ্গে তাঁর সৌন্দর্যেও মজে থাকেন ভক্তরা। অত্যন্ত আকর্ষণীয় ফিগারে মিমকে মানায় সব ধরনের পোশাকে। দেশি শাড়ির লুকের পাশাপাশি এই সুন্দরী অভিনেত্রী প্রায়ই পশ্চিমা পোশাকে ঝড় তোলেন অনুরাগীদের মনে। বিভিন্ন ডিজাইনার গাউন পরতে দেখা যায় মিমকে নানা বিশেষ অনুষ্ঠানে। সম্প্রতি এমন এক অ্যাওয়ার্ডস প্রোগ্রামে পরান ছবির জন্য পুরস্কার পেয়েছেন বিদ্যা সিনহা মিম। আর সেখানে তাঁকে দেখা গেল চোখ জুড়ানো সুন্দর এক আকর্ষণীয় অফ দ্য শোল্ডার গাউনে। প্যাস্টেল সবুজ গাউনটি সানায়া কতুর থেকে নেওয়া। আর তার সঙ্গে দেশের সুপরিচিত মেকওভার স্যালন জাহিদ খান ব্রাইডাল মেকওভারের সাজে একেবারে অপরূপা লাগছেন মিম। ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিতে মিমের এই গাউনের লুকটি দেখে আসা যাক তবে।

১/৭
প্যাস্টেল শেডের মিন গ্রিন গাউনটি থাই স্লিট ডিজাইনের। বডিকন কাট থাকলেও নিচে ছড়িয়ে গেছে ফ্লেয়ার।

বিজ্ঞাপন
২/৭
সানায়া কতুরের এই গাউনের প্রধান আকর্ষণ এর অফ দ্য শোল্ডার অর্থাৎ কাঁধ খোলা ডিজাইন।

৩/৭
নিখুঁত প্লিটস বসানো রয়েছে ডিপ নেকলাইনের গাউনের টপের অংশে। সেই সঙ্গে আছে রূপালি সিকুইনের কাজ। আর ঠিক তেমনই নিখুঁত দেখাচ্ছে জাহিদ খান ব্রাইডাল মেক ওভারের গ্ল্যাম ঘরানার সাজ। শরীরের ওপরের পুরো অংশে শিমারের ব্যবহার লক্ষ্যনীয়

৪/৭
সাইড পার্ট করা খোলা চুলে আকর্ষণীয় ওয়েট লুক দেওয়া হয়েছে মিমকে। শিমারের বুদ্ধিদীপ্ত ব্যবহারে পুরো মেক আপে এসেছে গ্ল্যামারাস আমেজ। ডিউ ফিনিশ বেছে নেওয়া হয়েছে এখানে সতেজ ভাব রাখতে।

৫/৭
চোখের সাজটি রীতিমতো লাক্সারিয়াস। আইলাইনার, ঘন মাসকারা আর শিমারি শ্যাডো মিলে চোখে ফেরানো দায়। হালকা গোলাপি লিপ কালারে লিপ টিন্টের আমেজ। কানে সাদা পাথরের দুল নজর কাড়ছে।

৬/৭
অফ দ্য শোল্ডারের আবেদনটি ধরে রাখতে গলা খালি রেখেছেন মিম। সব নজর যেন তাঁর আবেদনময় ফিচারেই গিয়ে পড়ছে সকলের।

৭/৭
সব মিলিয়ে এই আলোচিত লুকে মিম নজর কেড়েছেন সকলের। নিখুঁত ফিনিশিং দেওয়া মেক ওভারে অপরূপ সুন্দর লাগছে মিমের এই লুক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০২: ২৬
বিজ্ঞাপন