৫৭–তে জেলো: বয়সকে হার মানালেন বোল্ড লুকে
শেয়ার করুন
ফলো করুন

জন্মদিনের মাসটিকে বিশেষ করে তুলতে মার্কিন পপ তারকা, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেনিফার লোপেজ পুরোটা সময় দিয়েছেন ভালোবাসার শহর প্যারিসে। জন্মদিন উদ্‌যাপনের আনন্দ, অন্যদিকে প্যারিস কতুর উইক ২০২৬–এর জাঁকজমকপূর্ণ আয়োজন। দুটি উপলক্ষ মিলিয়ে তাঁর এবারের ফ্রান্স সফর ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবখানেই নিজের স্বাক্ষরধর্মী গ্ল্যামার ও বোল্ড ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন জেলো। কখনো ঝলমলে কতুর গাউন, কখনো নোক্রোম লুক, আবার কখনো সাহসী কাট ও ড্রেপিংয়ের পোশাকে তিনি প্রমাণ করেছেন, বয়স তাঁর স্টাইলের পথে কোনো বাধা নয়। তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস, ফিটনেস ও ফ্যাশনের সেন্স যেন দিন দিন আরও পরিণত হয়ে উঠছে। আজ জেলোর ৫৭তম জন্মদিনে চলুন দেখে আসি তাঁর নজরকাড়া কিছু বোল্ড, গ্ল্যামারাস ও অনবদ্য ফ্যাশন মুহূর্ত।

১/১৩
এই লুকে লোপেজকে অত্যন্ত আকর্ষণীয় ও অভিজাত ইতালিয়ান সামার রিসোর্ট লুকে দেখা যাচ্ছে। সাদা ফ্লোরাল কাট–আউট মিনি ড্রেস পরেছেন তিনি।

২/১৩
লেস ওয়ার্কের এই ড্রেসটিতে রয়েছে নুডল স্ট্র্যাপ, ডিপ ভি–নেকলাইন ও ব্যাকলেস ডিজাইন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি মাথায় একটি সাদা রঙের কাট–আউট লেসের ব্যান্ডানা বেঁধেছেন, যা তাঁর খোলা চুলে দারুণ একটি রেট্রো লুক তৈরি করেছে।

৩/১৩
জুয়েলারি হিসেবে তিনি লুকটিকে বেশ মিনিমাল ও ক্ল্যাসিক রেখেছেন, শুধু কানে ছোট ডায়মন্ডের স্টাড ছাড়া আর কোনো ভারী গয়না পরেননি। পায়ে শোভা পাচ্ছে সাদাকালো পোলকা ডট হিল।

বিজ্ঞাপন
৪/১৩
দারুণ সামার ভ্যাকেশন বা রিসোর্ট লুকে ধরা দিয়েছেন জেলো। ডলচে অ্যান্ড গাব্বানার নীল রঙের ফ্লোরাল প্রিন্টের টু–পিস কো–অর্ড সেট পরেছেন তিনি। পোশাকের ফ্লোরাল আবহ আরও ফুটিয়ে তুলছে একই প্রিন্টের একটি ম্যাচিং হেডস্কার্ফ ব্যান্ডানা স্টাইলে বেঁধেছেন।

৫/১৩
গলায় লেয়ারড সোনালি নেকলেস, দুই হাতে ব্রেসলেট ও আংটি—সব মিলিয়ে অনুষঙ্গে যোগ হয়েছে বিলাসিতার ছোঁয়া।

৬/১৩
চোখে ডার্ক ক্যাট আই সানগ্লাস, ঠোঁটে বোল্ড লাল লিপস্টিক, হাতে লেদারের হ্যান্ডব্যাগ ও পায়ে নুড রঙের হিল—সব মিলিয়ে গ্ল্যামার ও ক্যাজুয়াল সামার স্টাইলের দারুণ এক মেলবন্ধন তৈরি করেছেন জেলো।

৭/১৩
যেন এক জীবন্ত শিল্পকর্মের মতোই মনে হচ্ছে এখানে জেলোকে। পরনে ডলচে অ্যান্ড গাব্বানার একটি স্ট্র্যাপলেস গোল্ডেন  মিডি গাউন, যেখানে সোনালি সুতার এমব্রয়ডারির সঙ্গে মোজাইক ধাঁচে বসানো হয়েছে ঝলমলে ক্রিস্টাল ও রঙিন পাথর। আকর্ষণ কাড়ছে রুবি পাথরখচিত জমকালো নেকলেস ও দুল। আর পরিপাটি বিনুনি করা খোঁপা তাঁর এই রাজকীয় লুককে দিয়েছে ক্ল্যাসিক সৌন্দর্য।

৮/১৩
অফ–হোয়াইট স্ট্র্যাপলেস মিডি ড্রেসে জেনিফার । ড্রেসটির প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইনে যুক্ত নাটকীয় পালকের (ফেদার) কারুকাজ পুরো পোশাকে এনে দিয়েছে রাজকীয় আবেদন। লোপেজ এর সঙ্গে পরেছেন অপটিক্যাল–ইল্যুশন ডিজাইনের ক্লিয়ার স্টিলেটো হিল। হাতে পোশাকের সঙ্গে মানানসই ক্লাচ ব্যাগ। গ্ল্যামারের ছোঁয়া যোগ করতে জেনিফার বেছে নিয়েছেন হীরার নেকলেস ও দুল। আর পুরো লুকটি সম্পূর্ণ করেছে তাঁর পরিপাটি হাফ-আপ হেয়ারস্টাইল।

৯/১৩
ছবিতে জেনিফারকে অত্যন্ত ড্রামাটিক কনসার্ট লুকে দেখা যাচ্ছে। পরেছেন ডলচে অ্যান্ড গাব্বানার একটি অভিজাত কালো লেসের কোরসেট বডিস্যুট; সঙ্গে গায়ে জড়িয়েছেন কালো নেটের ওপর সোনালি সুতার ভারী ও জমকালো কারুকাজ করা একটি রাজকীয় ভেইল। লুকের মূল আকর্ষণ হলো জুয়েলারি।

১০/১৩
জেলোর পরনের আইভরি রঙের স্ট্রাকচারাল ব্লেজার জ্যাকেটে নিখুঁতভাবে বসানো হয়েছে রুপালি ক্রিস্টাল ও পুঁতির ঝকমকে এমব্রয়ডারির কাজ। ডিপ প্লাঞ্জিং নেকলাইনের এই জ্যাকেটের কোমরে একটি বিশাল কালো স্যাটিন বো বেল্ট বেঁধে তাঁর টোনড ফিগারকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ব্লেজারের নিচে পরেছেন পাতার নকশায় তৈরি লং ফ্রিঞ্জ স্কার্ট।

১১/১৩
১২/১৩
লেবাননের খ্যাতনামা ডিজাইনার জুহাইর মুরাদের একটি শিয়ার ইল্যুশন গাউনে। নুড বেসের ওপর তৈরি ফ্লোর-লেন্থ গাউনটিতে সূক্ষ্মভাবে বসানো হয়েছে রুপালি ক্রিস্টাল, ঝলমলে সিকুইন ও বর্ণিল পুঁতির ভারী অলংকরণ।

১৩/১৩
লুকটিকে রাজকীয় মাত্রা দিতে তিনি কাঁধে জড়িয়েছেন নরম সাদা পালকের তৈরি একটি ড্রামাটিক ওভারসাইজড ক্যাপ।

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১: ০০
বিজ্ঞাপন