মিনিমাল সাজ অথচ নজরকাড়া গ্ল্যামার, রাহুল মিশরার ‘দেবী’ গাউনে অনন্য অনন্যা পান্ডে
শেয়ার করুন
ফলো করুন

পিয়াজে আয়োজিত এক অনুষ্ঠানে রাহুল মিশরার ‘দেবী’ ফল ২০২৬ কতুর কালেকশনের গাউনে হাজির হয়ে অভিনেত্রী যেন হয়ে উঠলেন আধুনিক এক ‘দেবী’।

রাহুল মিশরার ‘দেবী’ গাউনে অনন্যা

অনন্যার পরনে ছিল রাহুল মিশরার ‘দেবী’ ফল ২০২৬ কতুর কালেকশনের একটি ফ্লোর-লেংথ গাউন। গাঢ় বাদামি রঙের এই গাউনের সবচেয়ে নজরকাড়া দিক ছিল এর ফিগার-হাগিং সিলুয়েট।

গাউনের ডিপ প্লাঞ্জিং নেকলাইন পুরো লুকটিতে যোগ করেছে সাহসী গ্ল্যামার। অন্যদিকে পোশাকজুড়ে থাকা সূক্ষ্ম লিনিয়ার অলঙ্করণ গাউনটিকে দিয়েছে আলাদা এক শিল্পিত মাত্রা। বাঁকানো রেখার মতো এই ডিটেইলগুলো পোশাকে তৈরি করেছে টেক্সচার ও মুভমেন্ট।

স্লিভলেস ডিজাইন এবং গঠনের ওপর জোর দেওয়া কাটিংয়ের কারণে পুরো পোশাকটিই ছিল আধুনিক, পরিশীলিত এবং নাটকীয়। বাদামি রঙের সৌন্দর্য আর গাউনের ভাস্কর্যধর্মী নকশা, দুই মিলিয়ে অনন্যার লুকটি ছিল যথেষ্ট স্টেটমেন্টমেকিং।

বিজ্ঞাপন

কম গয়নাতেই এল বাড়তি ঝলক

এমন একটি গাউনের সঙ্গে অতিরিক্ত অ্যাকসেসরিজ ব্যবহার না করেই অনন্যা বেছে নিয়েছেন মিনিমাল স্টাইলিং। হাতে ছিল পিয়াজের স্টেটমেন্ট টাইমপিস ‘লিমলাইট গালা প্রেশাস রেইনবো ড্রেস ওয়াচ’। নানা রঙের রত্নখচিত এই ঘড়িটি গাঢ় বাদামি পোশাকে এনে দিয়েছে রং–এর বৈপরীত্য।

পায়ে ছিল রেনে কাওভিলার ‘দালিলাহ অ্যানিমেলিয়ার ১০৫’ স্যান্ডেল। স্টাইলিংয়ের পুরো দায়িত্বে ছিলেন ফ্যাশন স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া। অনন্যার এই লুকের সবচেয়ে ভালো দিক ছিল ভারসাম্য। পোশাক যেখানে ছিল নাটকীয়, সেখানে অ্যাকসেসরিজ রাখা হয়েছে নিয়ন্ত্রিত, ফলে পুরো লুকটিই দেখিয়েছে পরিমিত অথচ বিলাসী গ্ল্যামার।

চুল ও মেকআপেও গ্ল্যামার

গাউনের জোরালো উপস্থিতিকে সামনে রেখেই অনন্যার বিউটি লুক ছিল তুলনামূলক সফট ও মিনিমাল। লম্বা বাদামি চুল খোলা রেখেছিলেন তিনি। ভলিউমাস, লুজ ওয়েভস আর সাইড-পার্টেড স্টাইল মুখের চারপাশে তৈরি করেছে আর্কষনীয় গ্ল্যাম।

মেকআপেও ছিল সফট গ্ল্যামারের ছোঁয়া। চোখে হালকা স্মোকি শেড, গালে সূক্ষ্ম কনট্যুরিং এবং উষ্ণ টোনের বেস তাঁর চেহারায় এনেছে পলিশড ফিনিশ। ঠোঁটে ছিল ন্যুড শেডের লিপ, যা পুরো লুকটিকে রেখেছে ব্যালান্সড ও রেড-কার্পেট রেডি।

বিজ্ঞাপন

অনন্যার লুক থেকে ফ্যাশন নোট

অনন্যার এই সাজ থেকে একটি বিষয় স্পষ্ট, স্টেটমেন্ট পোশাককে আলাদা করে তুলতে সবসময় অনেক কিছু যোগ করার প্রয়োজন নেই। একটি শক্তিশালী সিলুয়েট, নির্দিষ্ট রঙ, সূক্ষ্ম অলঙ্করণ আর মিনিমাল অ্যাকসেসরিজই যথেষ্ট হতে পারে।

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন