
ভোটের কালির দাগ দেওয়া আঙুলের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী রুকাইয়া চমক ও সঙ্গীতশিল্পী জেফার রহমান। আর ভোটের দিনে তাই নখ ও হাতের লুক বেশি জরুরি হয়ে দাঁড়ায় চেহারা বা চুলের চেয়ে। পোশাকের ছবি না হলেও হবে। কিন্তু হাতের ছবি চাই-ই চাই। আর চমক ও জেফারের দুজনের লুকেই নজর কাড়ছে নেইলকালার।
চমকের চমৎকার আকাশনীল শাড়িতে ছোট ছোট ব্লক করা। সঙ্গে ফ্যাশন ট্রেন্ড মেনে কন্ট্রাস্ট হলুদ ব্লাউজ ও ব্যাগ দেখা যাচ্ছে।

তবে ভোটের ছবিতে বেশি নজর কাড়ছে আকাশনীল নেইলকালার। লাল টিপ আর ন্যুড ব্রিকরেড লিপকালার বেছে নিয়েছেন চমক। হাতে কালো ব্রেসলেট।
জেফার রহমান মানেই আলাদা লুক। এই আকর্ষণীয় সঙ্গীতশিল্পী অবশ্য নিজের পোশাক বা চেহারা দেখান নি আজ।


গাড়ির ড্যাশবোর্ডে নিখুঁত ম্যানিকিওর করা হাতের ছবি শেয়ার করেছেন জেফার অমোচনীয় কালির দাগসমেত। আর নেইলকালারের মেটালিক শেড যেকোনো ফ্যাশনিস্তাকে মুগ্ধ করবে, ইন্সপিরেশন দেবে।
ছবি: ইন্সটাগ্রাম ও ফেসবুক