তপ্ত দিনে শেহতাজ দেখা দিলেন রিফ্রেশিং লুকে
শেয়ার করুন
ফলো করুন

এই লুকে শেহতাজ বেছে নিয়েছেন সাদা ও হলুদের মোলায়েম মিশেলে তৈরি একটি থ্রি-পিস কুর্তা সেট, যা গ্রীষ্মকালীন উৎসব কিংবা দিনের আউটিং- দুই ক্ষেত্রেই দারুণ মানানসই।

সাদা রঙের কুর্তা-সেটটি প্রথমেই নজর কাড়ে তার সূক্ষ্ম কারুকাজে। পুরো পোশাকজুড়ে ছড়িয়ে থাকা হলুদ ফুলেল মোটিফ গ্রীষ্মের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে যেন ।

স্ট্রেট-কাট, ফুলস্লিভ, হাঁটু ছোঁয়া কুর্তাটিতে ব্লক করা ফুলেল মোটিফ লুকটিকে দিয়েছে একধরনের ফ্রেশ ও সামার-ফ্রেন্ডলি আবেদন।

ওড়নাতেও রয়েছে একই নান্দনিকতা। সাদা জমিনের ওপর হলুদ গাঁদা ফুলের ছাপ, সঙ্গে সবুজ পাতার কনট্রাস্ট। নিচের আরামদায়ক ফ্লেয়ার বটমেও একই ফুলেল মোটিফের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে, যা পুরো আউটফিটে একটি ভারসাম্য তৈরি করেছে। গরমের উপযোগী এই হালকা ও আরামদায়ক পোশাকটি শেহতাজ নিয়েছেন ফ্যাশন ব্র্যান্ড ‘ব্লক ওয়্যার’ থেকে।

বিজ্ঞাপন

পোশাকের সঙ্গে অতিরিক্ত গয়না না বেছে নিয়ে শেহতাজ রেখেছেন মিনিমাল স্টাইল।

কানে ঝুলছে অক্সিডাইজড স্টেটমেন্ট ইয়ার রিং, মেকআপেও রয়েছে মিনিমাল ছোঁয়া । সফট ও ডিউই ফিনিশের বেস, ন্যাচারাল টোনের ব্লাশ, চোখে হালকা আইশ্যাডো, কাজল ও মাসকারা—সব মিলিয়ে লুকটি হয়েছে সাবলীল ও পরিমিত। ঠোঁটে গোলাপি শেডের লিপকালার পুরো সাজের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে।

কালার করা চুল রাখা হয়েছে খোলা, নরম ওয়েভে স্টাইল করা। ছবিগুলোতে দেখা যাচ্ছে শেহতাজের এই হালকা ঢেউখেলানো চুল কখনো শান্ত বালিকা, কখনো আবার বৈশাখের বাতাসে উড়ে যাওয়া এক স্বতঃস্ফূর্ত সৌন্দর্যের প্রকাশ।

সব মিলিয়ে, শেহতাজের এই লুকটি প্রমাণ করে ,  গরমের দিনে স্টাইল মানেই ভারী কিছু নয়; বরং হালকা রং, আরামদায়ক কাপড় আর মিনিমাল সাজ দিয়েই তৈরি করা যায় সবচেয়ে রিফ্রেশিং উপস্থিতি।

ছবি: শেহতাজের ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন