
২০২২ সালে কান্তারা সিনেমা কন্নড় সিনেমার জগত বদলে দিয়েছিল। আর অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠীর এই ট্রিওলজির প্রিকুয়েল এখন দুই দিনে ২০০ কোটি বাংলাদেশি টাকার সমমূল্যের আয় করে হুলস্থুল লাগিয়ে দিয়েছে। এই সিনেমার মধ্যমণি ঋষভ হলেও নায়িকা রুক্মিণী বসন্তও নজর কাড়ছেন সমানভাবে। পৌরাণিক পটভূমিতে নির্মিত সিনেমায় ট্র্যাডিশনাল সাজপোশাকে দেখা মিললেও এমনিতে নজর কাড়েন এই ২৮ বছরের কন্নড় অভিনেত্রী দারুণ স্টাইলিশ সব লুকে।











ছবি: রুক্মিণী বসন্তের ইন্সটাগ্রাম