আইভরি ব্রাইড লুকে ভিকির সঙ্গে কেমিস্ট্রি ঝালিয়ে নিলেন আলিয়া
শেয়ার করুন
ফলো করুন

মনীশ মালহোত্রার মিজওয়ান শোতে শোস্টপার হিসেবে র‍্যাম্প মাতালেন বলিউডের আকর্ষণীয় জুটি আলিয়া ভাট ও ভিকি কৌশল। আলিয়াকে দেখা গেল দৃষ্টিনন্দন আইভরি চিকনকারি শাড়িতে, আর ভিকি পরেছেন কারুকাজ করা বন্ধগলা শেরওয়ানি।

শোস্টপার হিসেবে র‍্যাম্প মাতালেন বলিউডের আকর্ষণীয় জুটি আলিয়া ভাট ও ভিকি কৌশল
শোস্টপার হিসেবে র‍্যাম্প মাতালেন বলিউডের আকর্ষণীয় জুটি আলিয়া ভাট ও ভিকি কৌশল

গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার মনীশ মালহোত্রা তাঁর নতুন মিজওয়ান কালেকশন উন্মোচন করেন। মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটির সূক্ষ্ম কারুশিল্পের ১৫ বছর উদ্‌যাপন উপলক্ষে সাজানো এই সংগ্রহে আছে চমৎকার চিকনকারি ও এমব্রয়ডারির কাজ।

বিজ্ঞাপন

২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে আয়োজিত এই শোতে ডিজাইনারের শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন বলিউড তারকা জুটি আলিয়া ভাট ও ভিকি কৌশল। দুজনকেই শিগগির সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে। র‍্যাম্পে তাঁদের নজরকাড়া সাজ আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে, আসন্ন সিনেমার কেমিস্ট্রি ঝালিয়ে নিচ্ছেন এই আকর্ষণীয় অনস্ক্রিন জুটি।

আসন্ন সিনেমার কেমিস্ট্রি ঝালিয়ে নিচ্ছেন এই আকর্ষণীয় অনস্ক্রিন জুটি
আসন্ন সিনেমার কেমিস্ট্রি ঝালিয়ে নিচ্ছেন এই আকর্ষণীয় অনস্ক্রিন জুটি
আইভরি ব্রাইডের এই সাজপোশাকে আলিয়াকে দারুণ ঝলমলে লাগছে
আইভরি ব্রাইডের এই সাজপোশাকে আলিয়াকে দারুণ ঝলমলে লাগছে

আলিয়া ভাটের আইভরি চিকনকারি লুক

রিয়া কাপুরের স্টাইলিংয়ে মনীশ মালহোত্রার কাস্টম মেড শাড়ির চিকনকারি কতুর লুকে তাঁকে দেখা যায়। আইভরি ব্রাইডের এই সাজপোশাকে আলিয়াকে দারুণ ঝলমলে লাগছে। শাড়ির সঙ্গে আছে চোখধাঁধানো গয়না ও আর ব্রাইডাল আমেজের ভেইল। শাড়িটিতে আছে সূক্ষ্ম চিকনকারি, ঝলমলে সিকুইনের কাজ, পাড়জুড়ে সিলভার এমব্রয়ডারি আর স্ক্যালপড বর্ডার। কাঁধে ড্রেপ করা আঁচলের মাঝে আকর্ষণীয় ব্লাউজ ও শাড়ির সূক্ষ্ম কারুকাজও স্পষ্ট হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ব্লাউজ ও ভেইল

ব্যান্ডো ডিজাইনের ব্লাউজটিতে অ্যাপ্লিকের কাজ, স্প্যাগেটি স্ট্র্যাপ, স্কয়্যার নেকলাইন। ফিটেড ক্রপড সিলুয়েট দেখা যাচ্ছে। আলিয়ার স্টাইলিস্ট রিয়া কাপুর শাড়িটির সঙ্গে মিলিয়ে রেখেছেন শিয়ার ফেব্রিকের ভেইল। তাতেও স্ক্যালপড বর্ডার, চিকনকারি, সিকুইন।

ব্লাউজটিতে অ্যাপ্লিকের কাজ, স্প্যাগেটি স্ট্র্যাপ, স্কয়্যার নেকলাইন
ব্লাউজটিতে অ্যাপ্লিকের কাজ, স্প্যাগেটি স্ট্র্যাপ, স্কয়্যার নেকলাইন
হোয়াইট গোল্ডে তৈরি বিশাল এক হীরা ও মুক্তার নেকলেস নজর কাড়ছে সবার আগে
হোয়াইট গোল্ডে তৈরি বিশাল এক হীরা ও মুক্তার নেকলেস নজর কাড়ছে সবার আগে

গয়না ও সাজ

হোয়াইট গোল্ডে তৈরি বিশাল এক হীরা ও মুক্তার নেকলেস নজর কাড়ছে সবার আগে। দুই হাতেই হীরার রতনচূড়। সঙ্গে নজরকাড়া কানের দুল ও টিকলি।

মাঝখানে সিঁথি করে টেনে বাঁধা মসৃণ খোঁপা, ডিউই মেকআপ, গ্লসি পিংক লিপস ও স্মোকি আইজে সম্পূর্ণ হয় তাঁর সাজ। ভ্রুতে ফেদারড লুক, চোখের পাপড়িতে ঘন মাসকারা, গালে হালকা ব্লাশ, উজ্জ্বল হাইলাইটার ও সফট কনট্যুরিং দেখা যাচ্ছে আলিয়ার এই লুকে।

ভিকি কৌশলের পোশাকে মিডনাইট ব্লু ও আইভরি

অন্যদিকে, আলিয়ার সাজের সঙ্গে মানিয়ে ভিকি কৌশল পরেছেন মনীশ মালহোত্রার মিজওয়ান কালেকশনের মিডনাইট-ব্লু ও আইভরি রঙের শেরওয়ানি সেট। এতে আছে সাদা কুর্তা, একই রঙের ফ্লেয়ারড প্যান্ট ও বন্ধগলা শেরওয়ানি। এতেও আছে সূক্ষ্ম চিকনকারি ও সিকুইনের কাজ।

ভিকি কৌশল পরেছেন মিডনাইট-ব্লু ও আইভরি রঙের শেরওয়ানি সেট
ভিকি কৌশল পরেছেন মিডনাইট-ব্লু ও আইভরি রঙের শেরওয়ানি সেট
আছে ডায়মন্ড বসানো চেইন ও দুই হাতের আঙুলে নজরকাড়া আংটি
আছে ডায়মন্ড বসানো চেইন ও দুই হাতের আঙুলে নজরকাড়া আংটি

অনুষঙ্গ হিসেবে ভিকি বেছে নিয়েছেন হীরার গয়না। এর মধ্যে আছে ডায়মন্ড বসানো চেইন ও দুই হাতের আঙুলে নজরকাড়া আংটি। সঙ্গে সাদা জুতি দেখা যাচ্ছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ০৪
বিজ্ঞাপন