স্টার কিড থেকে স্টাইল আইকন: কে এই জেন–জি সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

অভিনয়ে সারার অভিষেক হয় ২০১৮ সালে, নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তর মেয়ে—স্টার কিড হিসেবে তাঁর পরিচিতি থাকবেই। তবে সেই সময়ের পর্দায় দেখা শিশুশিল্পী সারা আজ ২১ বছরের আত্মবিশ্বাসী, স্টাইলিশ তরুণী। অভিনয়জগতে পা রাখলেও ধীরে ধীরে তিনি নিজের আগ্রহ ও যোগ্যতায় এগিয়ে চলেছেন ফ্যাশন দুনিয়ার দিকে।

মাত্র ১৮ বছর বয়সেই ডিওরের মডেল হিসেবে র‍্যাম্পে হাঁটার সুযোগ পেয়েছেন সারা। শুধু তা–ই নয়, বিশ্বের বাছাই করা ১০০ জন মডেলের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। গ্ল্যামার ওয়ার্ল্ডেই নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান এই স্টাইল আইকন। সম্প্রতি নতুন লুকে ধরা দিয়েছেন সারা, আর সেই ছবিগুলো দারুণ প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের কাছ থেকে।

সারার সাম্প্রতিক লুকের মূল আকর্ষণ ছিল ক্রিম শেডের নিটেড স্লিভলেস ভেস্ট। ভেতরে পরা সাদা ফুল স্লিভ টপ পুরো লুকটাকে রেখেছে ফ্রেশ আর সফট। বটমে হাই-ওয়েস্ট চারকোল গ্রে প্লিটেড স্কার্ট, কোমরে বেল্ট ডিটেইল—যা লুকে এনেছে ফিমিনিন ছোঁয়ার সঙ্গে পাওয়ার ড্রেসিং ভাইব।

বিজ্ঞাপন

জুয়েলারিতেও ছিল স্টেটমেন্টের ছাপ। গলায় গোল্ড টোনের মাল্টিলেয়ার্ড ভিন্টেজ—ইনস্পায়ার্ড চেইন নেকলেস, কানে ডার্ক গ্রিন স্টোনের স্টাড ইয়াররিং, আর এক হাতে একাধিক ব্যাঙ্গল—সব মিলিয়ে লুকটা হয়ে উঠেছে এলিগ্যান্ট আর  নজরকাড়া।

মেকআপে সফট টোনই বেছে নিয়েছেন সারা। গালে হালকা রোজি ব্লাশ, মিনিমাল আই মেকআপের সঙ্গে মাশকারা, ঠোঁটে ডাস্টি পিঙ্ক লিপ কালার। সাইড-পার্টেড ওয়েভি হেয়ারস্টাইল পুরো লুকটাকে দিয়েছে এক আধুনিক ক্ল্যাসিক ফিনিশ। সব মিলিয়ে সারার এই লুক বেশ পছন্দ হয়েছে ফ্যাশনিস্তা অনুরাগীদের।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন