উৎসবের আবহে ভাবনার নজরকাড়া লুক
শেয়ার করুন
ফলো করুন

সুন্দরী অভিনেত্রী ভাবনার এই লুকে ধরা পরেছে এক রাজকীয় সৌন্দর্য। উৎসবের আবহে তোলা এই ছবিগুলোতে তাঁর পোশাক, গয়না, মেকআপ ও হেয়ারস্টাইল—সব মিলিয়ে তৈরি হয়েছে এলিগ্যান্ট উপস্থিতি, যা সহজেই নজর কাড়ে।

ভাবনা বেছে নিয়েছেন ডার্ক অলিভ - গোল্ড টোনের সালোয়ার কামিজ।শিয়ার ফেব্রিকের পুরো ড্রেস জুড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি ও সিকুইনের কারুকাজ দেখা যাচ্ছে। ছোট ছোট ফ্লোরাল মোটিফ পোশাকটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।কামিজের লম্বা হাতাতেও রয়েছে ঘন এমব্রয়ডারি কাজ। এর সঙ্গে মিলিয়ে নিইয়েছেন একই রঙের অলিভ টোনের সফট ওড়না।

বিজ্ঞাপন

এই লুকের অন্যতম আকর্ষণ ভাবনার গয়না।

গলায় পরেছেন গোল্ড নেকলেস,  কানে রয়েছে লম্বা দুল, যা ফুটিয়ে তুলেছে ঐতিহ্যের ছোঁয়া। হাতে একটি স্টোন সেট করা আংটি তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা।

মেকআপেও রাখা হয়েছে সফট গ্ল্যাম ভাব। লেন্স পরা চোখে দেওয়া হয়েছে কাজল ও মাসকারা। গালে নরম পিচি ব্লাশ এবং ঠোঁটে ন্যুড-পিংক টোনের লিপস্টিকে সেজেছেন তিনি। হেয়ারস্টাইলেও রয়েছে ক্ল্যাসিক সৌন্দর্যের ছাপ। মাঝারি লেন্থের চুল সাইড পার্ট করে সফট ওয়েভে রাখা হয়েছে।

সব মিলিয়ে, অলিভ-গোল্ড রঙের পোশাক, সূক্ষ্ম কারুকাজ, সোনালি গয়না ও সফট গ্ল্যাম মেকআপ—সবকিছুর মেলবন্ধনে ভাবনার এই সাজে ধরা দিয়েছে পরিমিত অথচ রাজকীয় এক সৌন্দর্য, যা উৎসবের আবহে নিঃসন্দেহে আলাদা করে নজর কাড়ে।

ছবি: আশনা হাবিব ভাবনার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮: ০০
বিজ্ঞাপন