
২০১৫ সালে মালায়ালম সিনেমায় অভিষেকের পর থেকেই দক্ষিণ ভারতীয় সিনেমার পর্দায় নিজস্ব জায়গা করে নিয়েছেন অনুপমা পরমেশ্বরণ। তামিল ও তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করছেন ৩০ বছরের এই অভিনেত্রী। এক ঢাল কোঁকড়া চুল আর ন্যাচারাল রূপে অনুপমা অন্যরকম আকর্ষণ ছড়ান। কৃত্রিমতার এই যুগে এমন প্রাকৃতিক সৌন্দর্য খুব কমই দেখা যায়। ফ্যাশনিস্তারাও অনুপমার বিভিন্ন লুক পছন্দ করে । চলুন এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে তাঁর কিছু নজরকাড়া লুক দেখে নিই।









