

এবার একেবারে অন্য মেজাজে জ্যোতির্ময়ী কুণ্ডু। লেদারের পোশাকে তাঁকে দেখা যাচ্ছে একেবারে সাহসী লুকে।


অভিনেত্রীর পরনে ব্রাউন লেদারের জ্যাকেট ও প্যান্ট। চকচকে লেদারের টেক্সচার পুরো সাজে এনে দিয়েছে রক-চিক স্টাইল। ভেতরে পরেছেন কালো লেদারের ক্রপ টপ।

কোমরে কালো বেল্ট যোগ করেছে আলাদা স্টাইল স্টেটমেন্ট। বাদামি ও কালোর এই বৈপরীত্যই লুকটিকে করেছে আরও আকর্ষণীয়। এই লুকে একেবারেই মিনিমাল জুয়েলারি বেছে নিয়েছেন তিনি। আঙুলে একাধিক আংটি ছাড়া আর কিছু পরেননি।


পায়ে শোভা পাচ্ছে কালো লেদারের চেলসি বুট। কখনো বসে, কখনো চেয়ারে হেলান দিয়ে, আবার কখনো দাঁড়িয়ে পোজ—প্রতিটি ভঙ্গিতেই ধরা পড়েছে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি। আলাদাভাবে নজর কাড়ছে তাঁর মেকআপ ও হেয়ারস্টাইলও।

ব্রাউন টোনের মেকআপের সঙ্গে ওয়েট হেয়ার লুক বেছে নিয়েছেন জ্যোতির্ময়ী। সব মিলিয়ে লেদারের এই লুকে জ্যোতির্ময়ীকে দেখা গেছে একেবারে অন্য রকম আবহে।

কালো আউটফিটে জ্যোতির্ময়ীর উপস্থিতি যেন একেবারেই অন্য রকম। তাঁর পরনে বডিহাগিং স্ট্র্যাপলেস গাউন।

পোশাকটির ফিটেড সিলুয়েট তাঁর অবয়বকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তবে এই লুকের সবচেয়ে নজরকাড়া সংযোজন কালো লেসের গ্লাভস।


দুই হাতে পরা গ্লাভস লুকটিতে দিয়েছে ভিন্টেজ টাচ। মোনোক্রোম সাজের এই একঘেয়েমিও যেন ভেঙেছে গ্লাভসের লেসের নকশা। মিনিমাল সাজেই অপূর্ব লাগছেন তাঁকে।

মেকআপে ফুটে উঠেছে উষ্ণ টোন। চোখে আইলাইনার আর ঠোঁটে ন্যুড টোনের গ্লসি লিপস্টিক তাঁর সাজে যোগ করেছে সফট গ্ল্যামের ছোঁয়া।


খোলা ঢেউ খেলানো হাইলাইট করা ব্রাউন চুল ছেড়ে রেখেছেন।সব মিলিয়ে অল-ব্ল্যাক সাজে রহস্যময় ও গ্ল্যামারাস আবেদন ছড়িয়েছেন জ্যোতির্ময়ী।
ছবি: ইন্সটাগ্রাম