
ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছেন মৌনী, আজ ৪০তম জন্মদিন এই বং সুন্দরীর
ভারতের টেলিভিশন ও চলচ্চিত্রের বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের বয়স যেন দিন দিন কমেই যাচ্ছে। ধারালো ফিগার আর টানটান চেহারায় তাঁকে ৪০-এর বদলে বরং ১৮ বলেই মনে হয়। অভিনয়ে তাঁর যতটা নামডাক, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন ফ্যাশনের জন্য। নিত্যনতুন নকশার পোশাকে মৌনীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে উঁকি দিলেই চোখে পড়ে। এথনিক থেকে ওয়েস্টার্ন—দুই ধরনের পোশাকেই তিনি সমান আকর্ষণীয়। স্টাইল ও ফ্যাশন সেন্সের দিক থেকেও বেশ ট্রেন্ডি এই অভিনেত্রী। তারুণ্যদীপ্ত ও আকর্ষণীয় নানা লুকে প্রায়ই ধরা দেন ক্যামেরায়। ৪০তম জন্মদিনে মৌনী রায়ের সাম্প্রতিক সময়ের কিছু নজরকাড়া লুক দেখে আসা যাক।













