গুচ্চির সেলসগার্ল থেকে আন্তর্জাতিক ফ্যাশন আইকন, রোনালদো-পত্নীর পরিচয় ছাপিয়ে আপন আলোয় উজ্জ্বল জর্জিনা
শেয়ার করুন
ফলো করুন

একসময় বিলাসবহুল ব্র্যান্ড গুচ্চির মাদ্রিদ স্টোরে সেলসগার্ল হিসেবে কাজ করতেন জর্জিনা রদ্রিগেজ। সেখান থেকে এখন তিনি বিশ্বজুড়ে পরিচিত ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল ও উদ্যোক্তা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৭ কোটি ৭০ লাখের বেশি। জমকালো ফ্যাশন, বড় বড় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি সিরিজ 'আই অ্যাম জর্জিনা' তাঁকে সমকালীন ফ্যাশন দুনিয়ার অন্যতম আলোচিত স্টাইল আইকনে পরিণত করেছে। জর্জিনার নিজের পরিচিতির সঙ্গে অবশ্য আরেকটি নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে—পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বহু জল্পনা-কল্পনার পরে ১০ বছরের সম্পর্কে থাকা এই জুটি কাল ১১ আগস্ট বিয়ে করেছেন নিজেদের ৫ সন্তানকে সঙ্গে নিয়ে। জর্জিনা এখন রোনালদো-পত্নী। তবে বলতেই হয়, সেই তকমা ছাপিয়ে নিজের ফ্যাশন, ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির মাধ্যমে স্বতন্ত্র পরিচয়ও তৈরি করেছেন জর্জিনা। বিভিন্ন আন্তর্জাতিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর মাঝে আছে গুচি, প্রাদা ও শ্যানেল–এর মতো বিলাসবহুল ফ্যাশন হাউস। মেট গালা, ভেনিস চলচ্চিত্র উৎসব, প্যারিস ফ্যাশন উইক আর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা মাতান তিনি প্রায়ই। জর্জিনা শুধু ফ্যাশন ও বিনোদনেই সীমাবদ্ধ থাকেননি। ফ্যাশন ও পোশাকের নিজস্ব লাইন চালু করেছেন তিনি। ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক ও বহুলপ্রতীক্ষিত বিয়ে তাঁকে বিশ্বজুড়ে পরিচিত করে তুললেও, নিজের ফ্যাশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে আলাদা একটি পরিচয় তৈরি করেছেন তিনি।

১/১৬
'এল' কভারে সিকুইন টপ আর কালো লেদার জ্যাকেটে জর্জিনা
'এল' কভারে সিকুইন টপ আর কালো লেদার জ্যাকেটে জর্জিনা
বিজ্ঞাপন
২/১৬
রেড কার্পেটে দেখা যাচ্ছে তাঁকে সোনালি ঝলমলে মারমেইড গাউনে
রেড কার্পেটে দেখা যাচ্ছে তাঁকে সোনালি ঝলমলে মারমেইড গাউনে
বিজ্ঞাপন
৩/১৬
বিলাসবহুল ক্রুজ লুকে বেবি ইয়েলো মিনি ড্রেস আর ট্রান্সপারেন্ট টপের সাদা হিলস পরেছেন তিনি
বিলাসবহুল ক্রুজ লুকে বেবি ইয়েলো মিনি ড্রেস আর ট্রান্সপারেন্ট টপের সাদা হিলস পরেছেন তিনি
৪/১৬
জর্জিনার বডিকন কালো লেসের ড্রেসে স্প্যাগেটি স্ট্র্যাপ
জর্জিনার বডিকন কালো লেসের ড্রেসে স্প্যাগেটি স্ট্র্যাপ
৫/১৬
এখানে তিনি পরেছেন বোল্ড স্কাল্পচার্ড সাদা গাউন আর চপার্ডের হীরার গয়না
এখানে তিনি পরেছেন বোল্ড স্কাল্পচার্ড সাদা গাউন আর চপার্ডের হীরার গয়না
৬/১৬
অফ দ্য শোল্ডার লাল ডিপ সুইটহার্ট গাউনের সঙ্গে হীরার চোকারে রুবির টাচ
অফ দ্য শোল্ডার লাল ডিপ সুইটহার্ট গাউনের সঙ্গে হীরার চোকারে রুবির টাচ
৭/১৬
কালো বডিস্যুট আর ম্যাচিং ক্যাপের ট্র্যাভেল লুকে জর্জিনা। সঙ্গে ফিশনেট স্টকিংস
কালো বডিস্যুট আর ম্যাচিং ক্যাপের ট্র্যাভেল লুকে জর্জিনা। সঙ্গে ফিশনেট স্টকিংস
৮/১৬
গুচ্চির ফারকোট আর আইকনিক ব্যাগ হাতে জর্জিনা। সঙ্গে কালো নেট স্টকিংস আর হিলস
গুচ্চির ফারকোট আর আইকনিক ব্যাগ হাতে জর্জিনা। সঙ্গে কালো নেট স্টকিংস আর হিলস
৯/১৬
এই গুচ্চির মাদ্রিদ স্টোরেই সেলগার্ল হিসেবে কাজ করতেন জর্জিনা, যেখানে রোনালদোর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। এই ছবি এখন ভাইরাল
এই গুচ্চির মাদ্রিদ স্টোরেই সেলগার্ল হিসেবে কাজ করতেন জর্জিনা, যেখানে রোনালদোর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। এই ছবি এখন ভাইরাল
১০/১৬
গত বছরের মেটগালায় কালো স্লিট গাউনে জর্জিনা
গত বছরের মেটগালায় কালো স্লিট গাউনে জর্জিনা
১১/১৬
জার্সি ফ্যাশনকে আরেক লেভেলে নিয়ে গিয়েছেন এই ল্যাতিনা সুন্দরী জিন্স আর বুটসের সঙ্গে স্টাইলিং করে
জার্সি ফ্যাশনকে আরেক লেভেলে নিয়ে গিয়েছেন এই ল্যাতিনা সুন্দরী জিন্স আর বুটসের সঙ্গে স্টাইলিং করে
১২/১৬
এবারের মেটগালায় পেল মিন্ট প্যাস্টেল শেডের ভেইলড গাউনে তাক লাগিয়েছেন জর্জিনা সবাইকে
এবারের মেটগালায় পেল মিন্ট প্যাস্টেল শেডের ভেইলড গাউনে তাক লাগিয়েছেন জর্জিনা সবাইকে
১৩/১৬
স্ট্র্যাপলেস সিকুইন মারমেইড গাউনে কান-এর লাল গালিচায় জর্জিনা
স্ট্র্যাপলেস সিকুইন মারমেইড গাউনে কান-এর লাল গালিচায় জর্জিনা
১৪/১৬
গোল্ডেন শো বোতামের অফ হোয়াইট স্লিক স্কার্ট স্যুটে প্যারিসে জর্জিনা
গোল্ডেন শো বোতামের অফ হোয়াইট স্লিক স্কার্ট স্যুটে প্যারিসে জর্জিনা
১৫/১৬
মিনিস্কার্টের লুকে নিজের কভারের ভোগ ম্যাগাজিন হাতে জর্জিনা
মিনিস্কার্টের লুকে নিজের কভারের ভোগ ম্যাগাজিন হাতে জর্জিনা
১৬/১৬
কালো হাইনেক বডিকন লেস ড্রেসে চার্ম ছড়াচ্ছেন তিনি। সঙ্গে কালো স্টিলেটো
কালো হাইনেক বডিকন লেস ড্রেসে চার্ম ছড়াচ্ছেন তিনি। সঙ্গে কালো স্টিলেটো

ছবি: জর্জিনার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৫: ৩৫
বিজ্ঞাপন