নীল শাড়িতে স্নিগ্ধ কেয়া পায়েল
শেয়ার করুন
ফলো করুন

নীল শাড়ি, কালো ব্লাউজ আর খোঁপায় ফুলের সাজ—সব মিলিয়ে স্নিগ্ধ অথচ আকর্ষণীয় এক লুকে ক্যামেরাবন্দী হয়েছেন সম্প্রতি কেয়া পায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি । ছবির সঙ্গে ভালোবাসা নিয়ে লিখেছেন, ‘ভালোবাসা কোনো শব্দ না, এক অন্যরকম অনুভূতি।’ তাঁর এই কথার মতোই ছবিগুলোতেও যেন ছড়িয়ে আছে এক মায়াবী আবহ।

কেয়া পায়েলের পরনে রয়্যাল ব্লু রঙের শাড়ি। শাড়ির কালো পাড়জুড়ে ছড়িয়ে আছে হলুদ রঙের প্যাঁচানো লতাপাতা ও কলকা মোটিফ।

বিজ্ঞাপন

এর সঙ্গে কালো ব্লাউজ বেছে নিয়েছেন তিনি। নীল ও কালোর বৈপরীত্যে তৈরি হয়েছে চমৎকার এক সমন্বয়।

শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে পরেছেন নীল চুড়ি। কানে রুপালি ঝুমকা, আঙুলে আংটি আর হাতে রতনচূর তাঁর সাজে যোগ করেছে আলাদা ছোঁয়া।

চুল পেছনে টেনে পরিপাটি করে খোঁপা করেছেন কেয়া। সেই খোঁপায় সাজিয়েছেন নীল ও সাদা ফুল। মেকআপে ছিল মিনিমাল ছাপ।

চোখে গাঢ় কাজল ও আইলাইনার, ঠোঁটে হালকা বাদামি লিপস্টিক আর কপালে ছোট নীল টিপ। সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা।

কখনো আয়নার সামনে দাঁড়িয়ে, কখনো মৃদু হাসিতে—ছবিগুলোতে কেয়া পায়েলের অভিব্যক্তিও নজর কেড়েছে। সব মিলিয়ে তাঁর এই সাজে ধরা পড়েছে এক স্নিগ্ধ বাঙালিয়ানা।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২: ০২
বিজ্ঞাপন