
নতুন ছবি ‘লা বোলা নেগ্রা’-এর প্রিমিয়ারে অংশ নিতে কানাডার টরন্টোতে গিয়েছিলেন পেনেলোপে। প্রিন্সেস অব ওয়েলস থিয়েটারে অনুষ্ঠিত প্রদর্শনীতে অভিনেত্রীর রেড-কার্পেট লুকের কেন্দ্রে ছিল তামারা রালফের তৈরি সাদা পালক-সজ্জিত গাউন। এটি ডিজাইনারের ফল ২০২৬ কতুর কালেকশনের অংশ, যা জুলাইয়ে প্যারিস কতুর উইকে প্রথমবার র্যাম্পে দেখা যায়।

গাউনের কাট ছিল বডিহাগিং ও ট্রাম্পেট-সিলুয়েট। গভীর নেকলাইন ও সাদা রঙের পালকের ব্যবহার পুরো লুকে এনেছে ড্রামাটিক আবহ। রেড কার্পেটে সাম্প্রতিক সময়ে পালক ও ফ্রিঞ্জের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, পেনেলোপেও সেই প্রবণতাকে নিজের মতো করে তুলে ধরেছেন।

তবে পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল গয়না। জোয়া-র আসন্ন হাই জুয়েলারি কালেকশন থেকে বেছে নেওয়া গয়নায় তৈরি হয়েছে দক্ষীন এশিয়ার মসলার অনুপ্রেরণায়। এর মধ্যে সবচেয়ে নজরকাড়া ছিল ‘রেকিন্ডল নেকলেস’।

১৯ ক্যারাটের গোল্ডেন হেলিওডর ঘিরে তৈরি এই নেকলেসে হলুদ ও গোলাপি স্যাফায়ারের ব্যবহার পুরো গয়নায় এনে দিয়েছে টারমেরিক বা হলুদের মতো সোনালি আবহ। নেকলেসটি তৈরি করতে কারিগরদের লেগেছে ১ হাজার ২০০ ঘণ্টারও বেশি সময়।
এর সঙ্গে ছিল ওয়াইল্ডফ্লাওয়ার হার্ট রিং। আংটিতে রয়েছে ১৩ ক্যারাটের অ্যামেথিস্ট, যার কাট নিখুঁত করতে প্রায় এক বছর ধরে পরীক্ষানিরীক্ষা ও সূক্ষ্ম কাজ করা হয়েছে। গোলাপি স্যাফায়ার ও ডায়মন্ডের বিন্যাসে তৈরি ফুলের নকশাটি গয়নাটিকে দিয়েছে বয়্যেল গ্ল্যামা।

অ্যাকসেসরিজে এতটা জৌলুশ থাকলেও চুল ও মেকআপে পেনেলোপে রেখেছেন সংযম। অড্রে হেপবার্নের কথা মনে করিয়ে দেওয়া টাইট শিনিয়ন আর কপালের ফ্রিঞ্জ স্টাইলে সাজানো হয়েছিল চুল।

মেকআপে ছিল হালকা পিচ ব্লাশ এবং নিউড-ব্রাউন ওম্ব্রে লিপ। ফলে গাউন ও গয়নার ঝলককে ছাপিয়ে না গিয়ে সৌন্দর্যের অংশগুলো পুরো লুকের সঙ্গে তৈরি করেছে ভারসাম্য।

পেনেলোপে ক্রুজের এই টিআইএফএফ লুক তাই শুধু একটি রেড-কার্পেট মুহূর্ত নয়; এটি দেখিয়ে দিল, পালকের বোল্ড ট্রেন্ড, ক্লাসিক সাদা গাউন আর গল্প বলার মতো জুয়েলারি। সব একসাথে মিশিয়েও কতটা পরিশীলিত থাকা যায়।