
সম্প্রতি ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব । ২০১২ থেকে ২০২৫ সাল। সময়টা বেশ লম্বা। ১৩ বছরের সম্পর্কে অবশেষে সিলমোহর পড়ল। বিয়ের দিনের সুন্দর মুহূর্তের ছবিগুলো অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। চোখজুড়ানো সাজপোশাকে নতুন বর–কনের লুক দেখে আসি চলুন।




