জেন-জি ভাইবে উষ্ণতা ছড়াচ্ছেন মনামী
শেয়ার করুন
ফলো করুন

নতুন ট্রেন্ড সেট করতে মনামী ঘোষের জুড়ি মেলা ভার, এ কথা আবারও প্রমাণ করলেন তাঁর সাম্প্রতিক এই লুকে। ফ্যাশনসচেতন শব্দটি যেন তাঁর সঙ্গেই মানানসই। রেড কার্পেট থেকে ক্যাজুয়াল আউটিং—সব জায়গাতেই তিনি নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে জানেন। এই লুকেও রয়েছে সেই চেনা আত্মবিশ্বাস, সঙ্গে জেন জি ভাইবের ফ্রেশ ছোঁয়া।

সবুজে ঘেরা ওপেন ফিল্ডে দাঁড়িয়ে মনামীর উপস্থিতি সহজেই নজর কাড়ে। তাঁর পরনে সাদা রঙের ক্রিসক্রস নেকলাইনের হল্টার-স্টাইল ট্যাঙ্ক টপ, যার ফিটেড সিলুয়েট ফিগারকে সুন্দরভাবে হাইলাইট করেছে।

এর সঙ্গে কনট্রাস্ট হিসেবে বেছে নিয়েছেন কালো পোলকা ডট ট্রাউজার্স। নব্বইয়ের দশকের রেট্রো ছোঁয়া থাকা এই প্রিন্ট, হাই-ওয়েস্ট ও রিল্যাক্সড ফিটের কারণে এখনকার স্ট্রিট স্টাইলে বেশ জনপ্রিয়। ফুটওয়্যারে সাদা চাঙ্কি স্নিকার্স যোগ করেছে স্পোর্টি ফিনিশ।

বিজ্ঞাপন

অ্যাক্সেসরিজে মনামী রেখেছেন মিনিমাল কিন্তু স্টেটমেন্ট টাচ। গোলাকার সানগ্লাস তাঁর ফেস শেপের সঙ্গে দারুণ মানিয়েছে।

রেজিন দিয়ে তৈরি হুপ ইয়ার রিং পরেছেন সুন্দরী। যা আলো পড়লে ভিন্ন ভিন্ন রঙে একধরনের হোলোগ্রাফিক ইফেক্ট তৈরি করে। এই ধরনের দুল ৯০-এর দশকের ফ্যাশন থেকে অনুপ্রাণিত হলেও এখনকার জেন জি স্টাইলে নতুন করে জায়গা করে নিয়েছে। হাতেও আকর্ষণ কাড়ছে  ট্রান্সপারেন্ট চাঙ্কি রেজিন ব্যাঙ্গল ।

চুলে মিডল পার্ট করে পেছনে গুছিয়ে রাখা স্লিক হেয়ারডু করেছেন তিনি। আর মেকআপে ন্যাচারাল গ্ল্যাম ফুটে উঠেছে । ডিউই স্কিন, হালকা গোলাপি ব্লাশ, কোরাল লিপস্টিক, টানা আইলাইনার ও ঘন মাশকারা—সব মিলিয়ে তৈরি হয়েছে সফট অথচ আকর্ষণীয় লুক।

চোখে সানগ্লাস থাকলেও পুরো লুকের ব্যালান্স বজায় রেখেছে এই সফট মেকআপ। সব মিলিয়ে, এই লুকে কমফোর্ট আর ট্রেন্ড—দুটোরই নিখুঁত মেলবন্ধন দেখা যায়। আউটফিট থেকে বডি ল্যাঙ্গুয়েজ—সবকিছুতেই মনামী ঘোষ প্রমাণ করেছেন, কেন তিনি সমসাময়িক ফ্যাশন দুনিয়ায় আলাদা করে নজর কাড়েন। তাঁর এই স্টাইল অনেকের কাছেই হতে পারে অনুপ্রেরণা।

ছবি: মনামীর ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন