
বিশ্বজুড়ে তারকারা তাঁদের সাহসী ও ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে প্রতিনিয়ত অনুরাগীদের মুগ্ধ করেন। ট্রেন্ড তৈরি থেকে শুরু করে পুরোনো কোনো স্টাইলকে নতুনভাবে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা অনস্বীকার্য। ঠিক তেমনই আবারও ফ্যাশন দুনিয়ায় জোরালোভাবে ফিরে এসেছে লেপার্ড বা চিতাবাঘের প্রিন্ট। একসময় যাকে শুধু সাহসী স্টাইলের প্রতীক মনে করা হতো, এখন সেই প্রিন্টই হয়ে উঠেছে গ্ল্যামার, আত্মবিশ্বাস ও আধুনিক রুচির অনন্য প্রকাশ। নোরা ফাতেহি, দিশা পাটানি, সুহানা খান, জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে শুরু করে খুশি কাপুর—বলিউডের অনেক তারকাই লেপার্ড প্রিন্টের নানা আউটফিটে নজর কাড়ছেন। চলুন, দেখে নেওয়া যাক তাঁদের কিছু স্টাইলিশ লুক, যা আপনাকেও অনুপ্রাণিত করতে পারে।



















ছবি: ইন্সটাগ্রাম