
ছুরি হাতে অদ্ভুত লুকে দেখা গেল তাঁকে। এদিকে এরপর কী হবে জিজ্ঞেস করা নাকি বারণ। শেফের সাজপোশাকে কিচেন নাইফ হাতে এক ফটোশুটে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে। ক্যাপশনে লিখেছেন, ডোন্ট আস্ক হোয়াট হ্যাপেনস নেক্সট। এ কী সতর্কতা নাকি সাসপেন্স? দেখে মনে হচ্ছে কোনো চরিত্রের লুক। এদিকে হাতে ভয়ংকরদর্শন ছুরি থাকলেও পরের ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি বিশাল এক নাশপাতিতে কামড় বসাচ্ছেন। সব মিলিয়ে এক ধোঁয়াশা তৈরি হয়েছে বলা যায় জয়ার সামাজিক মাধ্যমে পোস্ট করা নতুন ছবিগুলো নিয়ে।







ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম