শারদীয় সাজে লাল বেনারসিতে নজর কাড়লেন স্বস্তিকা
শেয়ার করুন
ফলো করুন

স্বস্তিকা মুখার্জি বললেই চোখে ভেসে ওঠে খাঁটি বাঙালিয়ানার ছবি। পানপাতার মতো মুখশ্রী, কাজল টানা ডাগর চোখ আর আভিজাত্যে ভরা উপস্থিতি। দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রীর সৌন্দর্য সব বয়সীকেই সমানভাবে টানে। শাড়িতে তাঁর সাজ মানেই আলাদা আকর্ষণ। এবার শারদীয় আমেজে লাল শাড়িতে ধরা দিলেন তিনি। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পুজোর সাজুগুজু’। চলুন ছবির গল্পে দেখে আসি কেমন সেজেছেন এই টালি সুন্দরী ।

১/৯
শাড়িতে তাঁর সাজ মানেই আলাদা আকর্ষণ। এবার শারদীয় আমেজে লাল শাড়িতে ধরা দিয়েছেন অভিনেত্রী

বিজ্ঞাপন
২/৯
পরেছেন খুব সুন্দর একটা লাল বেনারসি । বাঙালির উৎসবে লালের চেয়ে মানানসই রং আর হয় না।

৩/৯
আটপৌরে বাঙালি ঢঙে পরা এই শাড়িজুড়ে রয়েছে জরি সুতার নিখুঁত বুনন। সঙ্গে আছে জারদৌসি কাজ ও হাতে বোনা জরির পাড়।

৪/৯
ফুলের কারুকাজে ভরা শাড়ির সঙ্গে স্বস্তিকা বেছে নিয়েছেন ম্যাচিং ব্লাউজ। তাঁর লুকে ফুটে উঠেছে এক রাজকীয় আবহ।  

৫/৯
লালের সঙ্গে সোনার গয়নায় সেজেছেন তিনি। কোমরে শোভা পাচ্ছে বিছা

৬/৯
গলায় পরেছেন সাদা মুক্তোর চোকারের সঙ্গে ফুলেল নকশার সোনার হার

৭/৯
কানে বড় ঝুলন্ত চাঁদ বালি, নাকে নথ। হাতে চওড়া সোনার বালা আর চুড়ির সঙ্গে বড় স্টেটমেন্ট আংটিও পরেছেন তিনি ।

৮/৯
মেকআপে সোনালি শিমার আইশ্যাডো, গাঢ় কাজল আর নুড লিপকালারের ছোঁয়া। কপালে লাল টিপে পূর্ণতা পেয়েছে স্বস্তিকার উৎসবের সাজ।  চুল পরিপাটি করে পেছনে টেনে বাঁধা।

৯/৯
সব মিলিয়ে পুজোর সাজে স্বস্তিকা যেন এক টুকরো বাঙালিয়ানাকে তুলে ধরলেন ।

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন