সপ্তাহজুড়ে তারকাদের সেরা ১০ ফ্যাশন মুহূর্ত
শেয়ার করুন
ফলো করুন

রেড কার্পেট, এয়ারপোর্ট লুক, স্ট্রিট স্টাইল কিংবা অ্যাওয়ার্ড লুক—প্রতিটি মুহূর্তই ফ্যাশনের গল্প বলে। আর এই গল্পের মধ্যমণি বিশ্বের ফ্যাশন–সচেতন তারকারা। নিজস্ব স্টাইল দিয়ে একেকজন একেকভাবে নজর কাড়েন তাঁরা। ফ্যাশনিস্তা ভক্তরা তাঁদের নতুন ট্রেন্ডের ছোঁয়া এবং সাহসী ও চমকপ্রদ লুক দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকেন। তাই বলিউড তারকাদের এই সপ্তাহের সেরা ফ্যাশন মুহূর্তগুলো ছবির গল্পে তুলে ধরা হলো।

১/১০
বুলগারির প্রথম ভারতীয় প্রদর্শনীতে নজর কাড়েন তামান্না ভাটিয়া। ব্লাশ পিঙ্ক স্ট্র্যাপলেস গাউনে বাড়তি মাত্রা পেয়েছে গাউনের ড্রামাটিক বো ডিজাইন। এর সঙ্গে ডায়মন্ড চোকার আর স্টাড পরেছেন সুন্দরী

বিজ্ঞাপন
২/১০
জেন-জি ফ্যাশন আইকন অনন্যা পান্ডে প্যারিস ফ্যাশন উইকে নজর কেড়েছেন কালো লুকে। তিনি প্রথম ভারতীয় হিসেবে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড শ্যানেলের অ্যাম্বাসেডর। ফ্যাশন উইকে, শ্যানেল স্প্রিং-সামার ২০২৬ উইমেন্স রেডি-টু-ওয়্যার শোতে অনন্যা বেছে নেন অল-ব্ল্যাক ক্রোশেট ব্লাউজ আর হাই-ওয়েস্ট মিনি স্কার্ট।

৩/১০
কিছু মানুষ আছেন, যাঁদের উপস্থিতিতেই চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে। বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাটও তা–ই। মুম্বাইয়ে দুর্গাপূজার প্যান্ডেলে মুখার্জি পরিবারের সঙ্গে প্রতিমা দর্শনে এসে তিনি মুগ্ধ করেছেন ভক্তদের। ভারতীয় ডিজাইনার আবু জানি সানদীপ খোসলার জলপাইরঙা জামদানি শাড়ি পরে তিনি সবার নজর কাড়েন

৪/১০
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে এভাবেই হাজির হন ফ্যাশনিস্তা অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইতালির লাক্সারি লেবেল মিউ মিউ–এর স্প্রিং-সামার শোতে তিনি পরেছিলেন নেভি ব্লু বাটনড টপ, চেক প্রিন্টেড প্লিটেড মিনি স্কার্ট এবং ওভারসাইজড ব্রাউন লেদারের জ্যাকেট। হাতে মিনি হ্যান্ডব্যাগ, চোখে কালো সানগ্লাসের সঙ্গে বিশেষ আকর্ষণ কেড়েছে মিউ মিউ–এর ব্ল্যাক স্লিং-ব্যাক পাম্প আর ধূসর স্টকিংস

৫/১০
বলিউড তারকা কঙ্গনা রনৌত র‍্যাম্পে ফিরেছেন বহুদিন পর। তাঁর এই লুক দেখে ভক্তরাও কুপোকাত। ডিজাইনার লেবেল ‘রাবতা বাই রাহুল’-এর ব্রাইডাল জুয়েলারি সংগ্রহ ‘সালতানাত’-এর শোস্টপার হয়েছেন তিনি। আইভরি-সিলভার টোনের এমব্রয়ডারি ও জারদৌসি করা জমকালো শাড়ির সঙ্গে জুটি হয়েছে স্ট্র্যাপলেস ব্লাউজ। হায়দরাবাদি ধুতি ড্রেপিংয়ে এসেছে রাজসিক আমেজ। চোখধাঁধানো পান্না ও সোনার জড়োয়া গয়নায় সেজেছেন তিনি

৬/১০
বিখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির টাইগার প্রিন্টের শাড়ির লুকে চোখ ধাঁধাচ্ছেন কারিনা কাপুর খান। সঙ্গে পরেছিলেন ম্যাচিং কেপ স্টাইলের ব্লাউজ, আর স্টেটমেন্ট জুয়েলারি লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ম্যাক্সিমালিস্ট লুক অনলাইনে আলোচনার ঝড় তুলেছে

৭/১০
প্রথমে ‘বুলবুল’ বা ‘কালা’ সিনেমায় স্নিগ্ধতার প্রতীক হয়ে উঠলেও ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে নিজের হট যুগে প্রবেশ করেছেন তৃপ্তি দিমরি। অভিনেত্রী ব্রালেটের ওপর লেয়ার করেছেন কালো স্যুট। সঙ্গে বেছে নিয়েছেন স্টাইলিশ গোল্ড জুয়েলারি

৮/১০
নীল থাই হাই স্লিট গাউনে জেন–জি অভিনেত্রী খুশি কাপুর। সঙ্গে পরেছেন হীরার মিনিমাল জুয়েলারি। আর পায়ে শোভা পাচ্ছে সিলভার স্ট্র্যাপি হিল

৯/১০
স্টাইল ও গ্ল্যামারে সব সময় এগিয়ে থাকা বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবারও প্রমাণ করলেন তিনি ফ্যাশনের রানি। প্যারিস ফ্যাশন উইকে ভিক্টোরিয়া বেকহামের শোতে তাঁর কালো পোশাকের উপস্থিতি দর্শকদের মোহিত করেছে। এই ইভেন্টে জ্যাকুলিন বেছে নেন প্লাঞ্জিং নেকলাইনের কালো গাউন।

১০/১০
বিশ্বখ্যাত লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারির প্রথম ভারতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। এই বিশেষ ইভেন্টে ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত ছিলেন, যাঁর উপস্থিতি অনুষ্ঠানের গ্ল্যামার ও ভ্যালু—দুটোই আরও বাড়িয়ে দিয়েছে। সাবেক এই ‘ব্রহ্মাণ্ডসুন্দরী’র পরনে শিয়ার ফেব্রিকের ফিটেড সাদা গাউন। গাউনের লম্বা ট্রেন লুকে দিয়েছে আলাদা মাত্রা। এই লুক সম্পূর্ণ করেছে বুলগারির হাই জুয়েলারি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন