ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া, বলিউড সুপারস্টারের এই স্টাইলিশ দত্তক কন্যাকে চেনেন কি
শেয়ার করুন
ফলো করুন

জন্মের গল্পটা বিষাদময়। কলকাতার কাছেই এক ময়লার ভাগাড়ে কুড়িয়ে পাওয়া গিয়েছিল তাঁকে। দত্তক নেন বলিউডের তৎকালীন সুপারস্টার। বাকিটা ইতিহাস। মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালির আদরে রাজকন্যার মতোই বড় হয়েছেন দিশানি চক্রবর্তী। মিঠুনের বাকি তিন ছেলের মতোই ভরপুর ভালোবাসায় বড় হয়েছেন দিশানি। আর সেকথা তিনি বারবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। মা যোগিতা আর বাবা মিঠুনের জন্য তাঁর আবেগী পোস্টগুলো প্রায় এক লাখ ইন্সটাগ্রাম ফলোয়ারকেও আপ্লুত করে। বাবার মতো অভিনয় জগতে পা রাখলেও নিজের পথ নিজেই তৈরি করছেন দিশানি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোবা শেষ করে সেখানেই শর্ট ফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দ্য গিফট সিনেমা দিয়ে হলিউড অভিষেক হয়েছে স্টাইলিশ দিশানির। করছেন থিয়েটারও। আবার তাঁর ফ্যাশন পোর্টফোলিওর ব্যাপারেও আলাদা করে বলতে হয়। নিজস্ব এক ন্যাচারাল বিউটি আছে তাঁর মাঝে। চলুন দিশানির কিছু চোখজুড়ানো আর স্টাইলিশ লুক দেখে আসি।

১/১৩
ম্যাচিং ধূসর স্লিভলেস ক্রপটপ ও স্কার্টে খোলা চুল ও ন্যুড রেড লিপসে দিশানি
ম্যাচিং ধূসর স্লিভলেস ক্রপটপ ও স্কার্টে খোলা চুল ও ন্যুড রেড লিপসে দিশানি
বিজ্ঞাপন
২/১৩
নিজের যোগ্যতা দিয়েই এগোচ্ছেন দিশানি। এই ফটোশুটে পরেছেন সিলভার-আকাশনীল ব্রালেট। রেট্রো হেয়ারস্টাইল আর মেকওভারে আকর্ষণীয় লাগছেন তিনি
নিজের যোগ্যতা দিয়েই এগোচ্ছেন দিশানি। এই ফটোশুটে পরেছেন সিলভার-আকাশনীল ব্রালেট। রেট্রো হেয়ারস্টাইল আর মেকওভারে আকর্ষণীয় লাগছেন তিনি
বিজ্ঞাপন
৩/১৩
এক্সেস ফেব্রিক দেওয়া রাফল্ড স্লিভসের মিনি ড্রেসের সঙ্গে রেট্রো স্ট্রিংস স্যান্ডেল পরেছেন তিনি এখানে
এক্সেস ফেব্রিক দেওয়া রাফল্ড স্লিভসের মিনি ড্রেসের সঙ্গে রেট্রো স্ট্রিংস স্যান্ডেল পরেছেন তিনি এখানে
৪/১৩
মিঠুনের কোলে ছোট্ট দিশানি
মিঠুনের কোলে ছোট্ট দিশানি
৫/১৩
বাবা মিঠুনই তাঁর আদর্শ
বাবা মিঠুনই তাঁর আদর্শ
৬/১৩
অত্যন্ত আদরে বড় করেছেন দিশানিকে মিঠুন ও যোগিতা
অত্যন্ত আদরে বড় করেছেন দিশানিকে মিঠুন ও যোগিতা
৭/১৩
অভিনয় জগতের সঙ্গে সঙ্গে নিজের ন্যাচারাল বিউটি আর এক ঢাল চুলে আলাদা স্টাইল স্টেটমেন্টের জানান দেন এই স্টারকিড
অভিনয় জগতের সঙ্গে সঙ্গে নিজের ন্যাচারাল বিউটি আর এক ঢাল চুলে আলাদা স্টাইল স্টেটমেন্টের জানান দেন এই স্টারকিড
৮/১৩
অ্যাসিমেট্রিক হলুদ র‍্যাপ টপ ও স্লিট প্যান্টের সঙ্গে ক্যামেল ওভারকোট পরেছেন তিনি। সঙ্গে স্নিকার্স আর স্টাইলিশ ব্যাগ
অ্যাসিমেট্রিক হলুদ র‍্যাপ টপ ও স্লিট প্যান্টের সঙ্গে ক্যামেল ওভারকোট পরেছেন তিনি। সঙ্গে স্নিকার্স আর স্টাইলিশ ব্যাগ
৯/১৩
কালো স্যুটের বসলেডি লুকে নজর কাড়ছে স্ট্রেট হেয়ারস্টাইল ও উজ্জ্বল নীল আইশ্যাডো
কালো স্যুটের বসলেডি লুকে নজর কাড়ছে স্ট্রেট হেয়ারস্টাইল ও উজ্জ্বল নীল আইশ্যাডো
১০/১৩
ম্যাক্সিড্রেস আর স্নিকার্সে দিশানি
ম্যাক্সিড্রেস আর স্নিকার্সে দিশানি
১১/১৩
হলটারনেক মেরুন মিনিড্রেস পরেছেন তিনি
হলটারনেক মেরুন মিনিড্রেস পরেছেন তিনি
১২/১৩
সাদা ফুলস্লিভ টপ আর জিন্সে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে
সাদা ফুলস্লিভ টপ আর জিন্সে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে
১৩/১৩
গোল্ডেন লেহেঙ্গায় দিশানি
গোল্ডেন লেহেঙ্গায় দিশানি

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন