এক ডজন হল্টারনেক লুকে দেশি তারকাদের স্টাইল স্টেটমেন্ট
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশনে হল্টার নেকলাইনের জনপ্রিয়তা আবারও চোখে পড়ার মতো। বাংলাদেশের তারকারাও নানা রং, কাট ও নকশার হল্টারনেক পোশাকে তুলে ধরছেন নিজস্ব স্টাইল। কখনো বোল্ড, কখনো মার্জিত, আবার কখনো ছুটির আমেজে ভরপুর—হল্টারনেক পোশাকে তারকাদের সাজে দেখা যাচ্ছে বৈচিত্র্য। গ্ল্যামারাস পার্টি লুক থেকে শুরু করে অবকাশযাপনের আরামদায়ক সাজ, নানা আয়োজনে এই স্টাইল বেছে নিয়েছেন তাঁরা। গলার পেছনে ফিতা বা কাপড়ের বন্ধনীতে আটকে থাকা এই নেকলাইনের বিশেষত্ব হলো এটি কাঁধ ও পিঠের অংশকে তুলে ধরে লুকে যোগ করে ভিন্ন মাত্রা। পোশাকের কাট ও নকশাভেদে হল্টারনেক লুকে কখনো ফুটে ওঠে সাহসী আবেদন, কখনো মিনিমাল স্নিগ্ধতা। বাংলাদেশের তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি থেকে বেছে নেওয়া হয়েছে এমনই কিছু হল্টারনেক লুক। দেখে নেওয়া যাক, কোন তারকা কীভাবে সাজিয়েছেন নিজের স্টাইল।

১/১৫
মেহজাবীন চৌধুরীর এই লুকে ফুটে উঠেছে পঞ্চাশের দশকের ফ্যাশনের ছোঁয়া। তাঁর পরনে কালো রঙের ভিনটেজ হল্টারনেক সুইং ড্রেস। পোশাকের ক্ল্যাসিক কাট ও নকশায় আছে পুরোনো দিনের আভিজাত্য।

২/১৫
সঙ্গে উজ্জ্বল লাল লিপস্টিকের সাজে অভিনেত্রীর লুক পেয়েছে বাড়তি আকর্ষণ।

বিজ্ঞাপন
৩/১৫
নাজিফা তুষি এই লুকে বেছে নিয়েছেন ক্রিম রঙের ক্রসওভার হল্টারনেক ক্রপ টপ। সঙ্গে একই রঙের ক্রোশে মিডি স্কার্ট।

৪/১৫
হল্টারনেকের বোল্ড লুকে নজর কেড়েছেন জয়া আহসান। নেভি ব্লু স্যাটিনের ড্রেসটিতে আবেদন ছড়াচ্ছে হল্টারনেক নেকলাইন, পেছনে লম্বা রিবন বাঁধার নকশা ও ব্যাকলেস ডিজাইন।

৫/১৫
৬/১৫
চকলেট রঙের জমিনে সাদা পোলকা ডটের ড্রেসে ধরা দিয়েছেন ভাবনা। পোশাকটির অন্যতম আকর্ষণ হল্টার নেকলাইন। সামনের ডিপ নেকলাইন ও বডিহাগিং সিলুয়েটে আছে ভিনটেজ ফ্যাশনের ছোঁয়া।

৭/১৫
বিচ লুকে সবুজ হল্টারনেক ম্যাক্সি ড্রেসে ধরা দিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।

৮/১৫
পোশাকের রং আর হল্টারনেক নেকলাইনের সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধ, অবকাশযাপনের আমেজ।

৯/১৫
হালকা গোলাপি রঙের টু-পিস পোশাকে ফ্রেমে ধরা দিয়েছেন তানজিয়া মিথিলা। পোশাকের ওপরের অংশটি ব্যাকলেস হল্টারনেক টপ। টপের গভীর নেকলাইনও আলাদা করে নজর কেড়েছে।

১০/১৫
সাদিয়া আয়মান নেভি ব্লু জামদানি শাড়িটি স্টাইল করেছেন একই রঙের হল্টারনেক ব্লাউজের সঙ্গে। চিরচেনা শাড়ির সঙ্গে আধুনিক নেকলাইনের এই সমন্বয়ে ঐতিহ্য আর সমসাময়িক ফ্যাশন ধরা দিয়েছে একসঙ্গে।

১১/১৫
মন্দিরা চক্রবর্তী নজর কাড়ছেন চোখজুড়ানো চকলেট ব্রাউন আউটফিটে। নিচের অংশে পরেছেন লাতে টোনের সিকুইন-ওয়ার্ক করা মিনি স্কার্ট। জুটি হয়েছে চকলেট ব্রাউন হল্টারনেক স্যাটিন টপ।  

১২/১৫
স্টাইলিশ অভিনেত্রী সাফা কবির এই লুকে পরেছেন কমলা হল্টারনেক ড্রেস। সামনে পোশাকটির গলায় রয়েছে গভীর ভি-আকৃতির কাট। তবে সবচেয়ে নজরকাড়া দিকটি এর পেছনের অংশ। ব্যাকে গলার দিক থেকে নিচে নেমে এসেছে গোলাকার বিডসের মতো অলংকার।

১৩/১৫
নুসরাত ফারিয়ার পরনে বোহো ধাঁচের ট্রপিক্যাল লেপার্ড প্রিন্টের হল্টারনেক ক্রপ টপ। ডিপ ভি-নেকলাইন ও ফ্রন্ট নটের টপজুড়ে আছে রঙিন অ্যানিমেল মোটিফ। সঙ্গে লো-রাইজ ক্রিম রঙের বেলুন মিনি স্কার্ট পরেছেন অভিনেত্রী

১৪/১৫
নুসরাত ফারিয়ার এই লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক মেটালিক শিমারি ড্রেপড টপটি। ডিপ হল্টার নেকলাইন টপটিতে ফুটে উঠেছে আবেদন। এর সঙ্গে জুটি হয়েছে কালো পেনসিল স্কার্ট

১৫/১৫
মুমতাহিনা চৌধুরী টয়া পরেছেন একটি অলওভার প্রিন্ট ক্রিস-ক্রস হল্টার নেক ড্রেস।  

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন