
প্রকৃতির সান্নিধ্য মানুষকে যে প্রশান্তি দিতে পারে তা আর কিছুতেই মেলে না। ফুল, গাছ, ঘাস, আকাশ আর পাখ-পাখালির সৌন্দর্যে ডুবে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো যায় অনায়াসে। আর এখন এই যান্ত্রিক নাগরিক জীবনে আরও বেশি করে অনুধাবন করা যায় প্রকৃতির মর্যাদা। তাই তো একটুখানি অবকাশ পেলেই নগরবাসী ছুটে যান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটনস্থলে। তবে আমাদের আশেপাশেই অনেক জায়গা আছে যেখানে ফুল বা সবুজের মাঝে কাটাতে পারা যায় সুন্দর কিছু সময়। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সূর্যমুখী ফুল আর গাছগাছালির মাঝে আলোকচিত্রী পূর্ণ দাস-এর ক্যামেরায় ধরা দিয়েছেন মোহনীয় রূপে। দেশি-বিদেশি লুকে প্রকৃতির সান্নিধ্যে অপরূপা সুন্দর সুনেরাহর রূপের কিছু ঝলক রইল এখানে তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিগুলোতে।









ছবি: ইন্সটাগ্রাম