
চল্লিশ পেরিয়েছেন টালিউডের সুন্দরী অভিনেত্রী মনামী ঘোষ। কিন্তু তাঁকে দেখে বয়স আন্দাজ করার উপায় নেই। সময় যেন তাঁর কাছে কেবল সংখ্যা মাত্র! মাঝেমধ্যেই নানা লুকে উষ্ণতা ছড়াতে দেখা যায় এই অভিনেত্রীকে। পশ্চিমা পোশাক হোক কিংবা ট্র্যাডিশনাল সাজ—কোন পোশাক কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করতে হয়, তা ভালো করেই জানা তাঁর । তবে সবকিছুকে ছাপিয়ে এই বঙ্গ তনয়ার শাড়ির লুকেই সবচেয়ে বেশি মুগ্ধ হন অনুরাগীরা। এখন প্রকৃতি গাইছে বসন্তের গান। এমন রঙিন আবহে নিজেকে সাজাতে মনামীর শাড়ির লুকগুলো হতে পারে দারুণ অনুপ্রেরণা। ঋতুভিত্তিক সাজপোশাক বাঙালি নারীদের অন্যতম পছন্দের বিষয়। বিশেষ করে বসন্তে হলুদ, লাল, সবুজ, কমলা—এমন ভাইব্রেন্ট রংগুলো উঠে আসে সামনের সারিতে। বসন্তের এই সময়ে যদি শাড়িতে নিজেকে নতুনভাবে সাজাতে চান, তবে মনামীর স্টাইল গাইড অনুসরণ করতেই পারেন ।













ছবি: মনামীর ইন্সটাগ্রাম