তামান্না ভাটিয়া এমারেল্ড গ্রিন আর রোজ-গোল্ডে ঝলক ছড়ালেন নতুন ফটোশুটে
শেয়ার করুন
ফলো করুন

তামান্না কালকি ফ্যাশন-এর জন্য এই শুটে অংশ নিয়েছেন। প্রতিটি পোশাকে আধুনিকতা, আভিজাত্য এবং রুচিশীলতা মিশে আছে। রাজকীয় কারুকার্য আর সমসাময়িক ডিজাইনের নিখুঁত সংমিশ্রণ রয়েছে এই কালেকশনে।

ঝলমলে এমারাল্ড গ্রিন লুক

একটি স্ট্র্যাপলেস এমারেল্ড গ্রিন গাউন তামান্নার এই শুটের অন্যতম আকর্ষণ। ফিগার-ফিটিং গাউনটির কোরসেট স্টাইল এবং ঝকঝকে সিকুইন কাজ রয়েছে। স্লিটে সাহসী ছোঁয়া, আর ফেদার হেমলাইনে পোশাকের বিলাসিতা ফুটে উঠেছে।

লুকের সঙ্গে মেলানো শিয়ার স্লিভ ব্যবহার করা হয়েছে, যা ফ্লোয়িং র‍্যাপের মতো শৈল্পিক সৌন্দর্য যোগ করে। সিলভার ওপেন-টো হিল আর সাবলীল রিং দিয়ে পুরো লুক পরিপূর্ণ হয়েছে। মেকআপে রয়েছে ক্লাসিক সিল্কি স্কিন, ডিফাইন্ড ব্রাউজ, হালকা স্মোকি আইস এবং ন্যূট্রাল লিপ।

বিজ্ঞাপন

মোহনীয় রোজ-গোল্ড গাউন

শুটের আরেকটি স্ট্যান্ডআউট লুক হলো শ্যাম্পেন-রোজ-গোল্ড গাউন, যা নিখুঁত বীডওয়ার্ক এবং এমব্রয়ডারিতে ভরা। সুইটহার্ট নেকলাইন আর শিয়ার হাই-নেক চোকার এলিমেন্ট পোশাকটিকে আরও আভিজাত্য দিয়েছে।

মারমেইড-ইন্সপায়ার ফিটেড সিলুয়েট বডি থেকে স্কার্ট পর্যন্ত রয়েছে ফ্লেয়ার। মেকআপ আর্টিস্ট এলটোন ফার্নান্দেজ তৈরি করেছেন গ্ল্যাম লুক। যেখানে ডিফাইন্ড ব্রাউজ, হালকা লিপ টিন্ট এবং চোখে অল্প শিমার ব্যবহার করা হয়েছে। হালকা ওয়েভে হেয়ার স্টাইল চোকার এবং হাই নেকলাইনকে পরিপূর্ণ করেছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৪: ০৫
বিজ্ঞাপন